লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৭২

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। তবে মৃত শিশুদের কারও শরীরেই হামের সংক্রমণ নিশ্চিতভাবে শনাক্ত করা যায়নি। শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টার পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এই সময়ে নতুন করে আরও ৯৭২ জন শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৭৯৫ শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে, হাম নিশ্চিতভাবে শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৯৯ শিশু। সব মিলিয়ে এই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মোট প্রাণ হারিয়েছে ৮৯৪ শিশু।

প্রতিবেদনে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ১ লাখ ৪১ হাজার ৪৮ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে ১ লাখ ২২ হাজার ৭৯৪ শিশুকে। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ১ লাখ ১৮ হাজার ৫৪০ জন শিশু। এ ছাড়া উল্লিখিত সময়ের মধ্যে দেশে ১৭ হাজার ৭৩০ শিশুর শরীরে হামের সংক্রমণ নিশ্চিতভাবে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

নেদারল্যান্ডস উপকূলে ৩৮ অভিবাসীসহ ইঞ্জিনবিহীন রাবারের নৌকা উদ্ধার

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৭২

প্রকাশিত হয়েছে: ১০:১০:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬