লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:২০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাইয়ের চেতনা বিক্রি করে রাজনীতি টিকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, নতুন বন্দোবস্তের কথা বলে পুরোনো বন্দোবস্ত পথে গেলে রাজনীতি টিকবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জুলাইয়ের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংশোধন করা হবে। তিনি বলেন, সংবিধান সংশোধন কমিটি, শিক্ষক ও আইনজীবীসহ সব অংশীজনের সাথে আলোচনা করেই প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেয়া হবে। এ সময় তিনি অভিযোগ করেন যে, রাজনৈতিক সমঝোতা ছাড়াই ছলচাতুরির মাধ্যমে গণভোট আয়োজন করা হয়েছে, যা সংবিধান স্বীকৃত নয়।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, সাংবিধানিক কাঠামোর বাইরে রাষ্ট্র সংস্কার সম্ভব নয়। যারা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবি করছে, তারা সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেয়নি বলেও তিনি উল্লেখ করেন।

রাষ্ট্র সংস্কারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু আইন প্রণয়ন যথেষ্ট নয়, বরং কাঠামোগত পরিবর্তনের জন্য সাংবিধানিক সংশোধন অপরিহার্য। সরকার রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের অঙ্গীকার করেছে। অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা প্রায় ১৩৩টি অধ্যাদেশের অধিকাংশ বর্তমান সরকার আইনে পরিণত করেছে। যেগুলোতে আরও সংশোধনের প্রয়োজন রয়েছে, সেগুলো অংশীজনদের মতামতের ভিত্তিতে ভবিষ্যতে সংশোধন করা হবে বলে তিনি জানান।

রোববার (১৯ জুলাই) বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

জনপ্রিয় সংবাদ

ভারতের সঙ্গে সমমর্যাদার সম্পর্ক চায় বাংলাদেশ: স্পিকার হাফিজ উদ্দিন

জুলাইয়ের চেতনা বিক্রি করে রাজনীতি টিকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত হয়েছে: ০৪:৩৫:০১ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬