লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:৪৫ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে সরকারি কোয়ার্টারের লিফট ছিঁড়ে আহত ৩

রাজধানীর মিরপুর ১ এলাকায় সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নির্মিত আবাসন প্রকল্পের একটি ভবনে ভয়াবহ লিফট দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে লিফটটি ছিঁড়ে পড়ে তিন জন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পরপরই স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য আগারগাঁওয়ের পঙ্গু জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নিয়ে যান।

আহতদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক কর্মচারী মোস্তাফিজুর রহমান (৬২), নাইস আহমেদ (৪০) এবং নাইস আহমেদের ৮ বছর বয়সী ছেলে মো. ওয়াসি। পঙ্গু হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে নাইস আহমেদের দুটি পা ভেঙে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ফজরের নামাজের পর ভবনের পঞ্চম তলার তিন বাসিন্দা লিফটে ওঠেন। এর কিছুক্ষণ পরেই বিকট শব্দে লিফটটি ছিঁড়ে নিচে পড়ে যায়। এই শব্দ শুনে ভবনের দারোয়ান ঘটনাস্থলে ছুটে যান এবং লিফটের ভেতর থেকে চিৎকার শুনতে পান। পরবর্তীতে আশপাশের লোকজনের সহায়তায় তাদের উদ্ধার করা হয়।

জনপ্রিয় সংবাদ

জামালপুরের ঐতিহ্যবাহী খাবার পিঠালি: শত বছরের স্বাদের এক অনন্য নাম

মিরপুরে সরকারি কোয়ার্টারের লিফট ছিঁড়ে আহত ৩

প্রকাশিত হয়েছে: ০৬:০৩:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬