লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মগবাজার বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন, ব্যাহত বিদ্যুৎ সরবরাহ

শনিবার বেলা সাড়ে ৩টার দিকে রাজধানীর মগবাজারের হাতিরঝিল সংলগ্ন একটি বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে তেজগাঁও ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) জানিয়েছে, এই অগ্নিকাণ্ডের ফলে কারওয়ান বাজার, তেজগাঁও, বাংলামোটর, মগবাজার, নিউ ইস্কাটন, কাকরাইল ও শেরেবাংলা নগর এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়। ডিপিডিসির আওতাধীন এই এলাকাগুলোতে মোট ৮০ হাজার গ্রাহক রয়েছেন।

ডিপিডিসির প্রধান প্রকৌশলী মোহাম্মদ তারিকুল হক জানান, উপকেন্দ্রে ‘ফ্ল্যাশিংয়ের’ পর দুটি ব্রেকার ও কয়েকটি কেবল ক্ষতিগ্রস্ত হয়েছে। বিকল্প ব্যবস্থায় ঘটনার আধা ঘণ্টার মধ্যে ৩০ হাজার গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয় এবং এর দুই ঘণ্টা পর আরও ৩০ হাজার গ্রাহকের বিদ্যুৎ সংযোগ সচল হয়।

তবে হাতিরঝিলের বেগুনবাড়ি ও তেজগাঁও শিল্প এলাকাসহ কিছু এলাকায় এখনো ২৩ হাজার গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। মোহাম্মদ তারিকুল হক আশা প্রকাশ করেছেন যে, রাত সাড়ে ১২টা নাগাদ ধাপে ধাপে সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে। যেসব এলাকায় এখনো বিদ্যুৎ নেই, সেখানকার গ্রাহকদের আরও কিছু সময় অপেক্ষা করার অনুরোধ জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

রংপুরের ৩৩ ওয়ার্ডে সপ্তাহে একদিন প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু

মগবাজার বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন, ব্যাহত বিদ্যুৎ সরবরাহ

প্রকাশিত হয়েছে: ০৫:০০:৩২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬