লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক ও সন্ত্রাসে জড়ালে দলীয় নেতাদেরও ছাড় নেই: এমপি খোকন

মাদকের কারবার কিংবা মাদক ব্যবসায়ীদের পক্ষে তদবির করলে দলীয় নেতাকর্মীদেরও ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। তিনি জানিয়েছেন, মাদকের বিষয়ে তাদের দল ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং অপরাধী যেই হোক, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (৮ জুলাই) নরসিংদী পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের কামারগাঁও শাহী ঈদগাহ মাঠে স্থানীয় এলাকাবাসীর আয়োজিত এক মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খোকন বলেন, একটি সুন্দর সমাজ ও শান্তিময় পরিবেশ নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। এলাকার মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

দলের নেতাকর্মীদের সতর্ক করে তিনি আরও বলেন, বিএনপির কেউ যদি মাদক, সন্ত্রাস বা চাঁদাবাজির মতো অনৈতিক কাজে সম্পৃক্ত থাকে, তবে তাদের বিরুদ্ধে ‘ডাবল অ্যাকশন’ নেওয়া হবে। বর্তমান সমাজ ব্যবস্থায় মাদককে সবচেয়ে বড় সমস্যা হিসেবে উল্লেখ করে এই শীর্ষ নেতা বলেন, মাদকের কারণে যুবসমাজ ধ্বংসের পথে। জনগণকে সঙ্গে নিয়ে এই মরণব্যাধির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে জিহাদ ঘোষণা করা হবে।

নরসিংদী জেলা বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. সাইফুল ইসলাম সোহেলের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ-আল-ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজীব শাহরীন এবং নরসিংদী মডেল থানার ওসি এ আর এম আল মামুন। এছাড়া জেলা বিএনপির প্রচার সম্পাদক মো. ইলিয়াস আলী ভূঁইয়া, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম আজাদ, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন খান এবং সাবেক কাউন্সিলর রোকনোজ্জামান রোকনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন।

জনপ্রিয় সংবাদ

ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর

মাদক ও সন্ত্রাসে জড়ালে দলীয় নেতাদেরও ছাড় নেই: এমপি খোকন

প্রকাশিত হয়েছে: ০৯:৩০:১২ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬