লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইউক্রেনকে ৭০ বিলিয়ন ইউরো সামরিক সহায়তার ঘোষণা ন্যাটোর

তুরস্কের আঙ্কারায় অনুষ্ঠিত উত্তর আটলান্টিক সামরিক জোটের (ন্যাটো) দুই দিনব্যাপী শীর্ষ সম্মেলন শেষে ইউক্রেনের জন্য ৭০ বিলিয়ন ইউরোর বিশাল সামরিক সহায়তার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

সম্মেলন শেষে জারিকৃত যৌথ ঘোষণাপত্রে ন্যাটো নেতৃবৃন্দ জানিয়েছেন, জোটের প্রতিরোধ ও প্রতিরক্ষা ব্যবস্থা নিউক্লিয়ার, প্রথাগত এবং মিসাইল ডিফেন্স সক্ষমতার একটি সমন্বয়ের ওপর প্রতিষ্ঠিত, যার সাথে মহাকাশ ও সাইবার সম্পদও যুক্ত রয়েছে। সামরিক সক্ষমতার শ্রেষ্ঠত্ব বজায় রাখতে তারা সংকল্পবদ্ধ বলে উল্লেখ করেন। নতুন প্রযুক্তির দ্রুত প্রয়োগ ও আধুনিকায়নের জন্য বিপুল বিনিয়োগের পরিকল্পনাও ঘোষণা করা হয়েছে।

ঘোষণাপত্রে আরও বলা হয়, সশস্ত্র বাহিনীকে মোতায়েন, সক্রিয় ও টিকিয়ে রাখার সক্ষমতায় বিনিয়োগ করা হচ্ছে। এর মধ্যে রয়েছে ডিপ প্রিসিশন স্ট্রাইক, সমন্বিত আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, চালকবিহীন প্রযুক্তি, গোয়েন্দা সক্ষমতা এবং শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল গ্রহণ। এছাড়া ন্যাটো একটি ‘ট্রান্স-আটলান্টিক ওয়ারফাইটিং ক্লাউড’ তৈরির কাজও শুরু করেছে।

অন্যদিকে, ইউক্রেনের পূর্বাঞ্চলের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর কস্তিয়ানতিনিভকা দখলের দাবি করেছে রুশ সেনাবাহিনী। শুক্রবার (৩ জুলাই) রুশ বাহিনী প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এ তথ্য জানায়। দীর্ঘদিন ধরে দোনেৎস্ক অঞ্চলে অগ্রযাত্রার অংশ হিসেবে মস্কো এই শহরটি দখলের চেষ্টা চালিয়ে আসছিল। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায়, একটি সামরিক কমান্ড পোস্ট পরিদর্শনের সময় পুতিন শীর্ষ সামরিক কর্মকর্তাদের কাছ থেকে যুদ্ধ পরিস্থিতির সর্বশেষ তথ্য নিচ্ছেন এবং কস্তিয়ানতিনিভকা দখলকে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত সাফল্য হিসেবে অভিহিত করছেন।

জনপ্রিয় সংবাদ

ইসরাইলি সামরিক বিমান অবতরণের অনুমতি দিল না সৌদি আরব

ইউক্রেনকে ৭০ বিলিয়ন ইউরো সামরিক সহায়তার ঘোষণা ন্যাটোর

প্রকাশিত হয়েছে: ০৪:১৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬