লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে এনসিপির ‘জুলাই জাগরণ পদযাত্রা’ ২৮ জুলাই

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৮ জুলাই হবিগঞ্জে ‘জুলাই জাগরণ পদযাত্রা-২০২৬’ আয়োজনের ঘোষণা দিয়েছে। কর্মসূচির বিস্তারিত তুলে ধরতে রবিবার (২৬ জুলাই) হবিগঞ্জ শহরে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, ২৮ জুলাই সকাল ১১টায় আজমিরীগঞ্জ উপজেলা সদর থেকে পদযাত্রাটি শুরু হবে। এরপর এটি বানিয়াচং উপজেলা সদরে পৌঁছে জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত করবে। পদযাত্রাটি এরপর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে এবং হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদের সামনে থেকে শুরু হয়ে টাউন হল রোড, সিনেমা হল রোড, মাছুলিয়া বাজার, চৌধুরী বাজার, ডাকঘর এলাকা ও বাণিজ্যিক এলাকা ঘুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাবেশের মাধ্যমে সমাপ্ত হবে।

দলীয় নেতারা জানান, এই পদযাত্রার মূল লক্ষ্য হলো জুলাই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা এবং গণঅভ্যুত্থানের চেতনা জনসাধারণের মাঝে ছড়িয়ে দেওয়া। এছাড়া গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা কায়েম, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে জনমত গড়ে তোলাও এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।

সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে কামাল হোসেন এবং হবিগঞ্জ পৌরসভার মেয়র পদে মাহবুবুর বারী চৌধুরী (মুবিন)-কে দলীয় মনোনয়ন দেওয়ার ঘোষণা দেওয়া হয়। এই পদযাত্রার মাধ্যমে দলীয় প্রার্থীদের পরিচিতি ও জনসংযোগ কার্যক্রমও পরিচালনা করা হবে।

উক্ত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জুলাই জাগরণ পদযাত্রা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাহবুবুর বারী চৌধুরী (মুবিন) এবং সদস্য সচিব ওয়াদুদ মাহমুদ চৌধুরী শামীম। তারা কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন করতে সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণ কামনা করেছেন।

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু

হবিগঞ্জে এনসিপির ‘জুলাই জাগরণ পদযাত্রা’ ২৮ জুলাই

প্রকাশিত হয়েছে: ১০:৪৮:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬