লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ

সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে এনসিপির পদযাত্রাপরবর্তী সমাবেশ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার রাত পৌনে ১০টার দিকে এই হামলার ঘটনাটি ঘটে।

বিস্ফোরণের সময় ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক প্রকৌশলী নাবিলা তাসনিদ মঞ্চে বক্তব্য রাখছিলেন। হামলার সময় সমাবেশ মঞ্চে এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এমপি এবং মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান বৃদ্ধি, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সীমান্ত সুরক্ষার দাবিতে এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচি চলছে। এই কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রার প্রথম দিন গাজীপুরের কালীগঞ্জে পদযাত্রায় বক্তব্য রেখেছিলেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসাইন এমপি।

জনপ্রিয় সংবাদ

এনসিপি নতুন বন্দোবস্তের নামে ভণ্ডবস্তের রাজনীতি করছে: রাশেদ খাঁন

সাভারে এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ

প্রকাশিত হয়েছে: ০৪:১৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬