লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

২০৩১ সালের নির্বাচনে সরকারি দল হবে এনসিপি: কক্সবাজারে সারজিস আলম

কক্সবাজার শহরে আয়োজিত এক সাংগঠনিক সমন্বয় সভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম আশাবাদ ব্যক্ত করেছেন যে, ২০৩১ সালের জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি সরকারি দল হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করবে। শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার শহরের সাংস্কৃতিক কেন্দ্রে দল ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, দেশের প্রতিটি ওয়ার্ডে দলীয় কমিটি গঠন করে যদি সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করা যায়, তবে জনগণের আস্থা ও ভোটে এনসিপি এই সাফল্য অর্জন করতে পারবে। তিনি তাঁর বক্তব্যে আরও বলেন, "আমরা যদি বাংলাদেশের প্রতিটি ওয়ার্ডে আমাদের কমিটি নিশ্চিত করতে পারি, জনগণের রায়ে জনগণের আস্থার কান্ডারী হয়ে ইনশাআল্লাহ ৩১ এ জাতীয় সংসদে এনসিপি সরকারি দল হিসেবে প্রতিনিধিত্ব করবে।"

তৃণমূলের নেতাকর্মীদের গুরুত্বারোপ করে সারজিস আলম উল্লেখ করেন, বিপ্লবের সহযোদ্ধা তথা তৃণমূল পর্যায়ের কর্মীদের নীতি নির্ধারণে সাধারণত অংশগ্রহণের সুযোগ থাকে না, অথচ তারা নিজেদের মতামত দিতে চান। এই বিষয়টি বিবেচনায় নিয়ে তৃণমূলের মতামতকে প্রাধান্য দিতে এনসিপি ইতোমধ্যে জেলাওয়ারি পলিসি কাউন্সিলের কাজ শুরু করেছে। এর ফলে দলের সাংগঠনিক অগ্রগতি আরও তরান্বিত হবে বলে তিনি মন্তব্য করেন।

কক্সবাজার জেলা এনসিপির আহ্বায়ক আখতার আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভাটি সঞ্চালনা করেন সদস্য সচিব ওমর ফারুক। সভায় জেলা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত থেকে নিজ নিজ ইউনিটের সাংগঠনিক কার্যক্রম ও অগ্রগতির প্রতিবেদন পেশ করেন।

সমন্বয় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিন, জাতীয় যুব শক্তির মুখ্য সংগঠক রিফাত রশিদ এবং জাতীয় ছাত্র শক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার।

জনপ্রিয় সংবাদ

সরকারি বাসায় ভাড়াটে রাখলে বরাদ্দ বাতিল করবে আবাসন পরিদপ্তর

২০৩১ সালের নির্বাচনে সরকারি দল হবে এনসিপি: কক্সবাজারে সারজিস আলম

প্রকাশিত হয়েছে: ০১:০২:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬