লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কাতারে হামলার কথা দম্ভভরে স্বীকার করলেন নেতানিয়াহু

সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক সাক্ষাৎকারে কাতারে হামলা চালানোর বিষয়টি দম্ভভরে স্বীকার করেছেন। আই২৪ নিউজকে দেওয়া এই সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি কাতারে হামলা করেছি, বোমা হামলাও চালিয়েছি। গাজা যুদ্ধের সময় তাদের ওপর হামলা করেছি। আর তারাও আমার ওপর হামলা করেছে।’ গতকাল শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিজেই এই ভিডিওটি প্রকাশ করেন।

নেতানিয়াহু কাতারকে একটি ‘শত্রুভাবাপন্ন’ রাষ্ট্র হিসেবে অভিহিত করেন। তিনি দাবি করেন, গাজা যুদ্ধের সময় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর জাতিগত নিধনযজ্ঞ চললেও কাতার ইসরায়েলের নীতিনির্ধারণে কোনো ধরনের প্রভাব ফেলতে পারেনি। অথচ গাজা যুদ্ধের অবসানে মধ্যস্থতাকারী হিসেবে দীর্ঘদিন ধরে কাতার ভূমিকা পালন করে আসছে।

এর আগে ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর কাতারের দোহায় ইসরায়েল একটি বিমান হামলা চালায়। সেই হামলায় হামাসের পাঁচ শীর্ষস্থানীয় নেতা নিহত হন, যারা গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য সেখানে একটি বৈঠকে বসেছিলেন। ওই হামলায় কাতারের একজন নিরাপত্তাকর্মীও প্রাণ হারান। ২০১২ সাল থেকে কাতার সরকার যুক্তরাষ্ট্রের অনুরোধে হামাসের রাজনৈতিক কার্যালয় পরিচালনার সুযোগ দিয়েছিল।

দোহায় ওই হামলার ঘটনার পর কাতার একে ‘সব ধরনের আন্তর্জাতিক আইন ও নীতির সুস্পষ্ট লঙ্ঘন’ বলে নিন্দা জানায়। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এই হামলাকে ‘কাপুরুষোচিত’ বলে আখ্যায়িত করেন। এছাড়া ইরান ও পাকিস্তানসহ বিভিন্ন দেশ হামলার নিন্দা জানায়। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এই ঘটনাকে কাতারের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার ‘স্পষ্ট লঙ্ঘন’ হিসেবে উল্লেখ করেছিলেন। হামলার পরপরই সংহতি প্রকাশে জর্ডান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নেতারা কাতার সফর করেন। কাতারে ইসরায়েলি হামলার প্রথম বার্ষিকীর কয়েক দিন আগেই নেতানিয়াহু নিজের এই সাক্ষাৎকারের ভিডিওটি প্রকাশ করলেন।

জনপ্রিয় সংবাদ

সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণ করলেন সহশিল্পী মৌসুমী

কাতারে হামলার কথা দম্ভভরে স্বীকার করলেন নেতানিয়াহু

প্রকাশিত হয়েছে: ১২:৩০:৩২ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬