লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৪২ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৭ সালে নতুন বই ও প্রাথমিকে ইউনিফর্ম দেওয়ার পরিকল্পনা

২০২৭ সালের জানুয়ারিতে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইউনিফর্মসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। শনিবার (৩ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় ‘কচুয়ার উন্নয়নে জনমনের ভাবনা’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন এবং নিয়মিত শিক্ষাকার্যক্রম তদারকি করছেন। দেশের বর্তমান শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। এছাড়া প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন এবং বিদ্যমান শিক্ষাব্যবস্থাকে আরও কার্যকর করতে শিক্ষা মন্ত্রণালয় বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

নতুন বইয়ের মান নিশ্চিত করার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, এবার ভালো মানের কাগজ ও কালি ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। নিম্নমানের কারণে প্রকাশকদের কাছ থেকে তিন লাখ বই ফেরত নেওয়া হয়েছে। কোনো প্রকাশকের কাজে মানের ঘাটতি পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, বই বিতরণের পরও কোনো অনিয়ম বা গাফিলতির অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোকে একমঞ্চে দাঁড়ানোর আহ্বান তারেক রহমানের

২০২৭ সালে নতুন বই ও প্রাথমিকে ইউনিফর্ম দেওয়ার পরিকল্পনা

প্রকাশিত হয়েছে: ০২:৩১:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬