লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ছায়ায় আজ বুলগেরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, কৃষ্ণসাগরে জাহাজে ড্রোন হামলা এবং চলমান অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে আজ রোববার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিচ্ছেন বুলগেরিয়ার নাগরিকরা। এবারের নির্বাচনে রাশিয়ার সঙ্গে সম্পর্ক এবং ইউক্রেনকে সমর্থনের বিষয়টি ভোটারদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই ইস্যুগুলোকে কেন্দ্র করে দেশটির ভোটারদের মধ্যে স্পষ্ট বিভাজন লক্ষ্য করা যাচ্ছে।

নির্বাচনে মোট ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। লড়াইয়ের মূল কেন্দ্রে রয়েছেন পশ্চিমাপন্থি অবস্থানের প্রার্থী আন্দ্রে গিউরভ এবং সাবেক প্রেসিডেন্ট রুমেন রাদেভের সমর্থন পাওয়া ইলিয়ানা ইয়োতোভা। জনমত জরিপের তথ্য অনুযায়ী, এই দুই প্রার্থীই এগিয়ে রয়েছেন। একটি জরিপে ইয়োতোভার প্রতি ৪১ শতাংশ এবং গিউরভের প্রতি ২৮ শতাংশ ভোটারের সমর্থনের কথা উঠে এসেছে। তবে কোনো প্রার্থীই প্রথম দফায় প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পাবেন কি না, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।

জনপ্রিয় সংবাদ

সীতাকুণ্ডে প্রাইভেট পড়তে যাওয়ার পথে ছাত্রীকে কুপিয়ে স্বর্ণালংকার ছিনতাই

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ছায়ায় আজ বুলগেরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন

প্রকাশিত হয়েছে: ০৭:০১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬