লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করল ইসি

১১ দলীয় জোট সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার (১৬ আগস্ট) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ‘নির্বাচনী কর্তা’ হিসেবে অলি আহমেদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন। যাচাই শেষে তার মনোনয়নপত্রটি বৈধ বলে গণ্য করা হয়।

ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য কর্নেল মো. আব্দুল বাতেন জানান, অলি আহমেদের মনোনয়নপত্র যাচাই করে সঠিক পাওয়া গেছে এবং তিনি এখন নির্ধারিত নির্বাচনের জন্য বৈধ প্রার্থী। তিনি আরও জানান, একটি মনোনয়নপত্র বৈধ হওয়ায় দ্বিতীয়টি যাচাই-বাছাইয়ের আর প্রয়োজন হবে না। এছাড়া অলি আহমেদের প্রার্থিতা প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই বলেও তিনি উল্লেখ করেন।

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্য অংশ নেবে জানিয়ে আব্দুল বাতেন বলেন, অলি আহমেদের মনোনয়নপত্রের প্রস্তাবক ছিলেন জামায়াতে ইসলামীর আমির এবং সমর্থক ছিলেন এনসিপির সংসদ সদস্য আল-আমিন। তিনি আরও মন্তব্য করেন যে, দীর্ঘ সময় পর এমন একটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার পরিবেশ তৈরি হয়েছে। তবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কার হলে সংসদ সদস্যরা নিজেদের মতামত আরও স্বাধীনভাবে প্রকাশ করতে পারতেন বলেও তিনি মত দেন।

নির্বাচন কমিশনের সময়সূচি অনুযায়ী, আগামী ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে আগামী ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকছে। এদিকে, বিএনপি ও সমমনা দলগুলোর সমর্থিত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র আজ দুপুর ১২টায় যাচাই-বাছাই হওয়ার কথা রয়েছে।

জনপ্রিয় সংবাদ

ইউএইতে কার্যক্রম গুটিয়ে নেওয়া ঠেকাতে তৎপর জনতা ব্যাংক

রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করল ইসি

প্রকাশিত হয়েছে: ০৭:০০:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬