লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে নিহত ২

পাবনায় লাশবাহী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার আতাইকুলা থানার সড়াডাঙ্গী কড়ইতলা এলাকায় ঢাকা–পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন সাঁথিয়া উপজেলার মাহমুদপুর গ্রামের সলিম প্রামাণিকের স্ত্রী বুলু খাতুন (৫৭) এবং পাবনা শহরের উত্তর শালগাড়িয়া গোলাববাগ এলাকার অ্যাম্বুলেন্সচালক রাজ শেখ (২৮)।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, বুলু খাতুনের স্বজন কেয়া খাতুন (১৮) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কেয়ার মরদেহ অ্যাম্বুলেন্সে করে রাজশাহী থেকে পাবনার সাঁথিয়ায় নেওয়া হচ্ছিল। পথে আতাইকুলা থানার সড়াডাঙ্গী কড়ইতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সচালক রাজ শেখ ও যাত্রী বুলু খাতুন নিহত হন।

দুর্ঘটনার পরপরই বাসটির চালক ও তাঁর সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাস ও অ্যাম্বুলেন্স জব্দ করেছে।

মাধপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ পুলিশি হেফাজতে রাখা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভারত সফর নিয়ে কূটনৈতিক আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

পাবনায় অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে নিহত ২

প্রকাশিত হয়েছে: ০৬:৩০:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬