লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভিয়েতনামে ২৭০০ বিড়াল চুরির অভিযোগে ১২ জন গ্রেপ্তার

ভিয়েতনামের হো চি মিন সিটিতে আবাসিক এলাকায় রাতের আঁধারে হানা দিয়ে প্রায় ২ হাজার ৭০০ বিড়াল চুরি করার ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ও পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে। হ্যানয় থেকে প্রাপ্ত বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা বিড়ালগুলো চুরি করে জবাইয়ের জন্য অন্যত্র নিয়ে যাচ্ছিল।

তদন্তের অংশ হিসেবে পুলিশ এই কথিত বিড়াল চোর চক্রের আস্তানা থেকে বিড়াল ধরার ফাঁদ, লোম ছাড়ানোর যন্ত্র এবং ওজন মাপার মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে। স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, চুরি করা বিড়ালগুলো রেস্তোরাঁয় প্রতি কেজি অন্তত ৭০ হাজার ডং বা প্রায় ২ দশমিক ৭০ ডলারে বিক্রি করা হতো।

পুলিশের দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত ১২ জনই বিড়াল চুরি ও পাচারের সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। তাদের দেওয়া জবানবন্দি অনুযায়ী, তারা মোট ২ হাজার ৭০০টি বিভিন্ন জাতের বিড়াল চুরি ও পাচার করেছে। রোববার থেকেই এই ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি মামলা প্রক্রিয়া শুরু হয়েছে। উল্লেখ্য যে, চলতি বছরের শুরুর দিকে হো চি মিন সিটিতে বিড়াল চুরির অভিযোগে আরও দুটি পৃথক চক্রের সঙ্গে জড়িত থাকার সন্দেহে ১৮ জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

জনপ্রিয় সংবাদ

ভারত সফর নিয়ে কূটনৈতিক আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভিয়েতনামে ২৭০০ বিড়াল চুরির অভিযোগে ১২ জন গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে: ১১:০১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬