লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:১৪ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় যুবদল নেতার গোপন কক্ষ থেকে চোরাই গরু উদ্ধার

পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের কোমরপুর সীমান্ত বাজার এলাকায় অভিযান চালিয়ে দুটি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) রাত ৯টার দিকে স্থানীয়দের অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় শরিফুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে, যাকে স্থানীয়রা যুবদলের কর্মী হিসেবে দাবি করছেন।

পুলিশ জানায়, কোমরপুর সীমান্ত বাজার এলাকার একটি ভবনের বেজমেন্টে চোরাই গরু লুকিয়ে রাখা হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। ভবনের বেজমেন্টে তৈরি একটি গোপন কক্ষ থেকে গরু দুটি উদ্ধার করা হয়। আটক শরিফুল ইসলাম কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চর সাদীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মৃত ইসমাইল গুন্ডির ছেলে।

স্থানীয়দের ভাষ্যমতে, ভবনটির মালিক শরিফুল ইসলাম। ভবনের একটি কক্ষে যুবদলের ব্যানার টাঙিয়ে সেটিকে দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করা হতো। অভিযোগ রয়েছে, ওই ভবনের বেজমেন্টে তৈরি গোপন কক্ষটি চোরাই গরু রাখার কাজে ব্যবহৃত হতো।

শরিফুল ইসলাম আটকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে পাবনা জেলা যুবদল ও বিএনপির বিভিন্ন নেতার সঙ্গে তার তোলা ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। এসব ছবিতে তাকে যুবদলের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়। একটি ছবিতে জেলা যুবদলের সদস্যসচিব মনির হোসাইনকে শরিফুলের সঙ্গে কেক খাওয়ার দৃশ্যও রয়েছে।

এ বিষয়ে জেলা যুবদলের সদস্যসচিব মনির হোসাইন বলেন, আমি তাকে চিনি। তিনি বিভিন্ন সময় আমাদের কয়েকটি কর্মসূচিতে অংশ নিয়েছেন। তার বাড়ি কুষ্টিয়ায়। তবে তিনি যুবদলের কোনো কমিটির সদস্য নন। কেউ দলীয় পরিচয় ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, স্থানীয়দের অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি গরুসহ একজনকে আটক করা হয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। উদ্ধার হওয়া গরুর প্রকৃত মালিক শনাক্তের পাশাপাশি এ ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

ইয়াশের ‘টক্সিক’ ট্রেলার মুক্তি: সঙ্গে কিয়ারা ও নয়নতারা

পাবনায় যুবদল নেতার গোপন কক্ষ থেকে চোরাই গরু উদ্ধার

প্রকাশিত হয়েছে: ১১:৩১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬