লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান

প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে দারুণভাবে ম্যাচে ফিরেছে পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজের ৩১১ রানের জবাবে দিনশেষে সফরকারীদের সংগ্রহ ৩ উইকেটে ১৯৯ রান। পাকিস্তান এখনও ১১২ রানে পিছিয়ে থাকলেও হাতে থাকা সাত উইকেট নিয়ে সুবিধাজনক অবস্থানেই রয়েছে। শান মাসুদ ৮৮ রান এবং সালমান আগা ২ রান নিয়ে তৃতীয় দিনে ব্যাট করতে নামবেন।

এর আগে ১৯৪/৩ স্কোর নিয়ে দিন শুরু করা স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ৩১১ রানে গুটিয়ে দেয় পাকিস্তানের বোলাররা। দলের হয়ে সর্বোচ্চ ৯২ রান করেন শাই হোপ। পেসার মোহাম্মদ আলী ক্যারিয়ারসেরা বোলিং করে ৪টি উইকেট শিকার করেন। এছাড়া মোহাম্মদ আব্বাস ৩টি এবং খুররম শাহজাদ ২টি উইকেট পান। খুররম শাহজাদ দিনের শুরুতে ৮৪ রান করা কেভেম হজকে সাজঘরে ফেরান।

৩১১ রানের জবাবে ব্যাট করতে নেমে আযান আওয়াইস দ্রুত ৩ রানে ফিরলেও ইমাম-উল-হক ও শান মাসুদ ১৫৫ রানের জুটি গড়ে তোলেন। ইমাম ৬৩ রান করে শামার জোসেফের বলে ক্যাচ দিয়ে বিদায় নেন। এছাড়া দিনের শেষ দিকে জেডেন সিলস বাবর আজমকে ৫ রানে ফিরিয়ে দেন। তবে ১৩৭ বলে ৮৮ রানে অপরাজিত থাকা শান মাসুদ ১১টি চারের সাহায্যে ইনিংসটি সাজিয়েছেন। তৃতীয় দিনে সেঞ্চুরির পাশাপাশি দলের লিড নিশ্চিত করাই এখন পাকিস্তানের মূল লক্ষ্য।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ের সাবেক জেলা প্রশাসক (ডিসি) ও যুগ্ম সচিব ডা. সাবিনা ইয়াসমিনকে বাধ্যতামূলক অবসরে 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান

প্রকাশিত হয়েছে: ০৩:৩১:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬