লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:১৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাথরুমে যাওয়ার কথা বলে পুলিশের হেফাজত থেকে পালালেন ‘পিচ্চি রাজা’

গাজীপুরে আদালতে হাজিরা শেষে কারাগারে ফেরার পথে পুলিশের হেফাজত থেকে পালিয়ে গেছেন এক হাজতি। রোববার সন্ধ্যা ৬টার দিকে কোনাবাড়ির বাইমাইল এলাকায় নাওজোড় হাইওয়ে থানার সামনে এ ঘটনা ঘটে। পলাতক হাজতির নাম রাজা, যিনি ‘পিচ্চি রাজা’ ও ‘বাদশা’ নামেও পরিচিত। তার বয়স ৩০ বছর।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আদালতের হাজিরা শেষ করে পুলিশ হাজতিদের নিয়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর দিকে ফিরছিল। পথিমধ্যে গাড়িটি বাইমাইল এলাকায় নাওজোড় হাইওয়ে থানার সামনে পৌঁছালে রাজা বাথরুমে যাওয়ার অনুরোধ জানান। পুলিশ তাকে বাথরুমে নিয়ে গেলে সেই সুযোগে তিনি পুলিশের চোখ ফাঁকি দিয়ে দ্রুত পালিয়ে যান।

রাজা ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের ব্লক-এ, ১১৭ নম্বর বাসার মোতালেবের ছেলে। মোহাম্মদপুর থানায় তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে এবং সেই মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন।

কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন জানিয়েছেন, ঘটনার পর থেকেই পলাতক হাজতিকে ধরতে আশপাশের এলাকায় পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন দল অভিযান পরিচালনা করছে। কারা সূত্রও বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, তাকে পুনরায় গ্রেপ্তারে সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে পিডিবি প্রকৌশলীর ঘুষ চাওয়ার ভিডিও ভাইরাল

বাথরুমে যাওয়ার কথা বলে পুলিশের হেফাজত থেকে পালালেন ‘পিচ্চি রাজা’

প্রকাশিত হয়েছে: ০৮:৩০:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬