লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পর্তুগাল দলের নতুন কোচ হিসেবে আলোচনায় জর্জ জেসুস

ফিফা বিশ্বকাপের আসরে আশানুরূপ পারফরম্যান্স করতে না পারার পর পর্তুগাল জাতীয় ফুটবল দল এখন পরিবর্তনের পথে। স্পেনের বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়ে ১-০ গোলে হেরে বিদায় নেওয়ার পরপরই প্রধান কোচের পদ থেকে রবার্তো মার্টিনেজ সরে দাঁড়ান। তার স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে অভিজ্ঞ পর্তুগিজ কোচ জর্জ জেসুসের নাম সবচেয়ে বেশি শোনা যাচ্ছে। যদিও পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ) এখনো চূড়ান্ত কোনো ঘোষণা দেয়নি, তবে চলতি সপ্তাহের মধ্যেই নতুন কোচের নাম ঘোষণা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বুধবার (৯ জুলাই) এফপিএফ সভাপতি পেদ্রো প্রোয়েনসা জানান, তারা এমন একজন কোচ খুঁজছেন যার পর্তুগিজ ফুটবল নিয়ে গভীর জ্ঞান রয়েছে এবং যিনি ফেডারেশন ও দলের জয়ের মানসিকতার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারবেন। বিষয়টি তিনি নিজেই পর্যবেক্ষণ করছেন এবং সপ্তাহের শেষ নাগাদ ইতিবাচক খবর দেওয়ার আশা প্রকাশ করেছেন। আ বোলা এবং ইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী, জর্জ জেসুসকেই নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে।

৭১ বছর বয়সী জর্জ জেসুস বর্তমানে ফ্রি এজেন্ট হিসেবে আছেন। গত মে মাসে তার অধীনে আল নাসর সৌদি প্রো লিগের শিরোপা জয় করে। জাতীয় দলের কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা না থাকলেও ক্লাব ফুটবলে তিনি অত্যন্ত সফল। বেনফিকার হয়ে তিনটি লিগ শিরোপাসহ মোট ১০টি ট্রফি জয়, ফ্ল্যামেঙ্গোর হয়ে এক বছরে পাঁচটি বড় শিরোপা এবং ২০২৩-২৪ মৌসুমে আল হিলালকে ঘরোয়া ট্রেবল জেতানো তার সাফল্যের বড় প্রমাণ। এমনকি ২০২৫ সালে কার্লো আনচেলত্তি ব্রাজিলের দায়িত্ব নেওয়ার আগে সেলেসাওদের কোচ হিসেবেও তার নাম আলোচিত হয়েছিল।

বিশ্বকাপে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে যাত্রা শুরু করলেও ক্রিশ্চিয়ানো রোনালদোর দল মাঠের পারফরম্যান্সে ব্যর্থ হয়। সেই হতাশা কাটিয়ে দ্রুত ঘুরে দাঁড়াতে মরিয়া এফপিএফ। সভাপতি পেদ্রো প্রোয়েনসা বলেন, এবারের বিশ্বকাপ আমাদের প্রত্যাশার চেয়ে অনেক নিচে ছিল, তাই দ্রুতই এর জবাব দিতে হবে। নেশনস লিগ জয় তাদের পরবর্তী লক্ষ্য। এরপর ইউরো এবং ২০৩০ সালের বিশ্বকাপ, যা পর্তুগালের মাটিতে অনুষ্ঠিত হবে, সেগুলোকে সামনে রেখে নতুন জয়ের যুগ শুরু করাই ফেডারেশনের মূল লক্ষ্য ও স্বপ্ন।

জনপ্রিয় সংবাদ

ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর

পর্তুগাল দলের নতুন কোচ হিসেবে আলোচনায় জর্জ জেসুস

প্রকাশিত হয়েছে: ১০:২০:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬