লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পর্তুগালে রাইড শেয়ারিংয়ে নতুন আইন, বিপাকে বাংলাদেশি চালকরা

পর্তুগালের রাইড শেয়ারিং খাতে নতুন আইন অনুমোদনের ফলে লিসবন ও পোর্তো শহরে বসবাসরত হাজারো বাংলাদেশি অভিবাসী চালক বড় ধরনের সংকটে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। দেশটির পার্লামেন্টে গত শুক্রবার (১৭ জুলাই) পাস হওয়া এই আইনের আওতায় উবার ও বোল্টের মতো প্ল্যাটফর্মে কাজ করা চালকদের জন্য পর্তুগিজ ভাষা জানা এখন বাধ্যতামূলক করা হয়েছে। অনেকের আয়ের প্রধান উৎসই এই রাইড শেয়ারিং খাত হওয়ায় নতুন এই বিধিনিষেধ তাদের কর্মজীবনে বড় প্রভাব ফেলতে পারে।

নতুন এই সংশোধনী বিলটি সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি ও ডানপন্থী শেগা দলের যৌথ সমর্থনে পাস হয়েছে। আইনের নতুন শর্ত অনুযায়ী, রাইড শেয়ারিং চালকদের এখন বাধ্যতামূলকভাবে পর্তুগিজ ভাষা শিখতে হবে। এছাড়া ড্রাইভিং প্রশিক্ষণের সময়সীমা বাড়িয়ে ন্যূনতম ৫০ ঘণ্টা করা হয়েছে এবং লাইসেন্সের চূড়ান্ত পরীক্ষায় ৩০ নম্বরের মধ্যে অন্তত ২৭ নম্বর পেয়ে উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

নতুন এই নিয়মের ফলে যাত্রীরা এখন অ্যাপের মাধ্যমে পর্তুগিজ ভাষায় দক্ষ চালক বেছে নেওয়ার সুযোগ পাবেন, যা ভাষা না জানা চালকদের রাইড পাওয়ার ক্ষেত্রে বেশ পিছিয়ে দিতে পারে। পর্তুগালে তুলনামূলক ভালো আয়ের আশায় বহু প্রবাসী বাংলাদেশি উবার ও বোল্টের মতো প্ল্যাটফর্মে চালক হিসেবে কাজ শুরু করেছিলেন এবং এই পেশার আয় দিয়েই তারা পরিবারের ব্যয় নির্বাহ করতেন।

রাইড শেয়ারিং খাতে নিরাপত্তা ও স্বচ্ছতা বাড়াতে নতুন এই আইনে আরও কিছু বিধান রাখা হয়েছে। এর মধ্যে প্রতারণা ঠেকাতে গাড়িতে স্থায়ী ডিজিটাল স্টিকার ব্যবহারের নিয়ম এবং যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে অডিও ছাড়া শুধু ভিডিও রেকর্ডিংয়ের ব্যবস্থা যুক্ত করার কথা বলা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ গফরগাঁও উপজেলা সদর দপ্তর স্থাপনে হাইকোর্টের দুই মাসের স্থগিতাদেশ

পর্তুগালে রাইড শেয়ারিংয়ে নতুন আইন, বিপাকে বাংলাদেশি চালকরা

প্রকাশিত হয়েছে: ০৬:০৩:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬