লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুজবে বিশ্বাস নেই মির্জা ফখরুলের

প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে চলা সাম্প্রতিক আলোচনা ও গুঞ্জন প্রসঙ্গে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বেঙ্গল ডেল্টা কনফারেন্সে বক্তব্য রাখার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, 'কথা গুজবে আমি বিশ্বাস করি না। আর পত্র-পত্রিকা পড়ে তো রাজনীতির কথা বলা যাবে না। আর এটা হচ্ছে যে রাষ্ট্রপতির কথা। ওটা গুজব দিয়ে কিছু বলা যাবে না।' তিনি আরও যোগ করেন যে, এই বিষয়ে এখনই কথা বলার সময় আসেনি। যখন সঠিক সময় আসবে, তখন সবাই বিষয়টি সম্পর্কে জানতে পারবেন।

উল্লেখ্য, প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে বর্তমানে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। তার পদত্যাগের মধ্যদিয়ে নতুন প্রেসিডেন্টের জন্য বঙ্গভবনের দুয়ার খুলছে। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই তাকে অপসারণের দাবি জোরালো হয়ে ওঠে। তার অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন রাজনৈতিক দল বঙ্গভবন ঘেরাওসহ নানা কর্মসূচি পালন করেছে।

জনপ্রিয় সংবাদ

শৃঙ্খলাভঙ্গের দায়ে ৬ ম্যাচের নিষেধাজ্ঞার মুখে নেইমার

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুজবে বিশ্বাস নেই মির্জা ফখরুলের

প্রকাশিত হয়েছে: ০৬:২৫:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬