লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল ফাঁসের ঘটনায় তদন্ত কমিটি গঠন

প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগেই বড় ধরনের কেলেঙ্কারির ঘটনা ঘটেছে। ফলাফলটি আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগেই আংশিক ফাঁস হয়ে যাওয়ায় এ বিষয়ে তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে বিস্তারিত তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়, গত ৮ জুলাই প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর ফলাফল চূড়ান্ত করা হয়েছিল। এই ফলাফল ওয়েব পোর্টালে আপলোড করার জন্য প্রয়োজনীয় লিংক তৈরির দায়িত্ব দেওয়া হয় সহকারী ইঞ্জিনিয়ার মেহতাব কায়েসকে। তাকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছিল যেন যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ফলাফল পোর্টালে আপলোড না করা হয়। তবে ৯ জুলাই সকাল ১০টায় ঢাকা বিভাগের ৯টি জেলার ফলাফল ওই লিংকগুলোতে আপলোড করে দেওয়া হয়। লিংকগুলো অল্প সময়ের জন্য সচল থাকায় সাধারণ ব্যবহারকারীরা ফলাফল ডাউনলোড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে ফেলেন।

এই অননুমোদিত ফলাফল প্রকাশের ঘটনা তদন্তের জন্য গঠিত তিন সদস্যের কমিটির নেতৃত্ব দিচ্ছেন অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. মিরাজুল ইসলাম উকিল। কমিটির অন্য দুই সদস্য হলেন শিক্ষা অফিসার (উপবৃত্তি বিভাগ) মো. জিয়াউল কবির সুমন এবং সহকারী পরিচালক (প্রশাসন-২) মোছাম্মদ রোখসানা হায়দার।

এদিকে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শীনা ফেরদৌসী এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছেন। উল্লেখ্য, বৃহস্পতিবার পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের এই বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশের কথা ছিল, তবে শেষ মুহূর্তে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সেই সিদ্ধান্ত থেকে সরে আসে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, আগামী সপ্তাহের শুরুর দিকে ফলাফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।

জনপ্রিয় সংবাদ

আঙুলের শব্দে আম্পায়ার বিভ্রান্ত, ইংল্যান্ডের ক্রিকেটে প্রতারণার নজির

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল ফাঁসের ঘটনায় তদন্ত কমিটি গঠন

প্রকাশিত হয়েছে: ০৫:১৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬