লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভেজালবিরোধী অভিযান জোরদারে তিন সদস্যের কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, পণ্যের মান নিয়ন্ত্রণ এবং ভেজালবিরোধী অভিযান পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর বিদ্যমান সমস্যাসমূহ চিহ্নিত করে দ্রুত সমাধানের লক্ষ্যে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৬ জুলাই) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সভায় তিনি এই নির্দেশনা প্রদান করেন।

গঠিতব্য এই তিন সদস্যের কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী এবং মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি।

সভায় ভোক্তা অধিকার অধিদপ্তর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিএসটিআই এবং সিটি করপোরেশনসহ মাঠ পর্যায়ে ভেজালবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা তাদের কার্যক্রম পরিচালনায় বিভিন্ন প্রতিবন্ধকতার কথা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। প্রধানমন্ত্রী তাদের সমস্যার কথা গুরুত্বসহকারে শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।

প্রধানমন্ত্রী বলেন, সমস্যা থাকবেই, কিন্তু তার মধ্যেই আমাদের এগিয়ে যেতে হবে। বসে থাকলে চলবে না। পৃথিবীর অনেক অনুন্নত দেশ আজ অনেক এগিয়ে গেছে, আমাদেরও সেই পথে হাঁটতে হবে। দেশের স্বার্থে সবাইকে আন্তরিকভাবে ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী আরও বলেন, সমাজ ও দেশের পরিবর্তনের জন্য শুধু সরকারের উদ্যোগই যথেষ্ট নয়, নাগরিকদের সদিচ্ছাও প্রয়োজন। তিনি উল্লেখ করেন যে, অনেক সময় শিক্ষিত মানুষরাই যত্রতত্র আবর্জনা ফেলে পরিবেশ দূষিত করছেন, যা অত্যন্ত দুঃখজনক। তাই দেশকে পরিবর্তন করতে হলে সব নাগরিককে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

জনপ্রিয় সংবাদ

ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর

ভেজালবিরোধী অভিযান জোরদারে তিন সদস্যের কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত হয়েছে: ০৪:২৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬