লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গৌরনদীতে ফ্যামিলি কার্ড উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করলেন প্রধানমন্ত্রী

সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির প্রভাব ও বাস্তব চিত্র সম্পর্কে সরাসরি জানতে বরিশালের গৌরনদীতে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই আয়োজনে তিনি উপকারভোগী পরিবারগুলোর আর্থিক অবস্থার পরিবর্তন এবং কার্ডের সুফল সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। প্রধানমন্ত্রী উপস্থিত উপকারভোগী নারীদের কয়েকজনের সঙ্গে সরাসরি কথা বলেন এবং এই কর্মসূচি তাদের জীবনে কতটা কার্যকর ভূমিকা রাখছে তা জানতে চান।

মতবিনিময় সভায় উপকারভোগীরা জানান, ফ্যামিলি কার্ডের কল্যাণে তাদের সংসারে স্বস্তি ফিরেছে। এর মাধ্যমে সন্তানদের পড়াশোনা, চিকিৎসা এবং নিত্যপ্রয়োজনীয় ব্যয় মেটানো আগের চেয়ে অনেক সহজ হয়েছে। সরিকল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পারুল আক্তার বলেন, কার্ড পাওয়ার আগে অনেক সময় দুবেলা খাবারের সংস্থান করাও কঠিন ছিল, কিন্তু এখন পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে। তিনি প্রধানমন্ত্রীকে জানান, ভোট দেওয়ার পর হাতের কালি মোছার আগেই তারা এই কার্ড হাতে পেয়েছেন। একই সঙ্গে পারুল আক্তার ভাঙা থেকে বরিশাল পর্যন্ত ছয় লেন মহাসড়ক নির্মাণের দাবি জানান, যা দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক গতিশীলতা বাড়াবে।

অন্যান্য উপকারভোগীরা জানান, ফ্যামিলি কার্ডের সহায়তা দিয়ে তারা হাঁস-মুরগি পালন শুরু করেছেন এবং সন্তানের পড়াশোনার খরচ বহন করছেন। উপকারভোগীদের বক্তব্য শুনে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সরকারের মূল লক্ষ্য কেবল আর্থিক সহায়তা দেওয়া নয়, বরং প্রতিটি পরিবারকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা এবং নারীদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করা। তিনি জোর দিয়ে বলেন, নারীর হাতে অর্থনৈতিক সক্ষমতা পৌঁছালে পরিবার ও সমাজ উভয়ই উপকৃত হয়।

প্রধানমন্ত্রী আরও জানান, প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি সামাজিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করতে সরকার কাজ করছে। পর্যায়ক্রমে এই কর্মসূচি দেশের আরও অনেক পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে গৌরনদীতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়, যেখানে স্থানীয় জনপ্রতিনিধি, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিপুল সংখ্যক উপকারভোগী উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

চীনের প্রভাব রুখতে ট্রাম্প প্রশাসনের নতুন কোটি ডলারের কর্মসূচি

গৌরনদীতে ফ্যামিলি কার্ড উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত হয়েছে: ১১:৪৭:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬