লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ: হারমোনিয়াম পেলেন অনুশ্রী, রাকিবের স্বপ্নপূরণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়ে দীর্ঘদিনের স্বপ্নপূরণ হয়েছে ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রী রায় এবং রাজধানীর নিরাপত্তাকর্মী তাবিউল ইসলাম রাকিবের। বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৃথকভাবে প্রধানমন্ত্রী তাদের সঙ্গে সাক্ষাৎ করেন।

ক্ষুদে শিল্পী অনুশ্রী গত ১৫ জুলাই পুরস্কার গ্রহণের সময় প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠি লিখেছিল। সেই চিঠিতে সে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার এবং একটি হারমোনিয়াম উপহার পাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসার পর তিনি তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী অনুশ্রীর সংগীতচর্চার খোঁজখবর নেন এবং তাকে নিয়মিত অনুশীলনের পরামর্শ দেন। এ সময় প্রধানমন্ত্রী তাকে একটি হারমোনিয়াম উপহার দেন এবং অনুশ্রী একটি দেশাত্মবোধক গান পরিবেশন করে। নিজের লেখা চিঠি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাবে এবং স্বপ্নপূরণ হবে, তা অনুশ্রী কখনো ভাবেনি বলে জানায়।

একই দিনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন কুড়িল বিশ্বরোড এলাকায় কর্মরত নিরাপত্তাকর্মী তাবিউল ইসলাম রাকিব। সামাজিক যোগাযোগমাধ্যমে রাকিবের একটি ভিডিও প্রধানমন্ত্রীর নজরে আসার পর তার সঙ্গে সাক্ষাতের আয়োজন করা হয়। সাক্ষাতে রাকিব প্রধানমন্ত্রীকে জানান, ছোটবেলা থেকেই তার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছা ছিল। এছাড়া তিনি বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পানগুছি নদীর ওপর একটি সেতু নির্মাণের দীর্ঘদিনের জনদাবির বিষয়টিও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।

জনপ্রিয় সংবাদ

সাংস্কৃতিক ঐতিহ্যের পাশাপাশি নৈতিক চরিত্র গঠনে প্রয়োজন জাতীয় অঙ্গীকার

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ: হারমোনিয়াম পেলেন অনুশ্রী, রাকিবের স্বপ্নপূরণ

প্রকাশিত হয়েছে: ১১:৩০:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬