লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:২১ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইনার সার্কুলার রিং রোড প্রকল্পের কাজে গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০১:৪০ পিএম। ঢাকা মহানগরের তীব্র যানজট নিরসনের লক্ষ্যে গৃহীত ইনার সার্কুলার রিং রোড বা অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক নির্মাণ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনার জন্য একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ অক্টোবর ২০২৬) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভায় প্রধানমন্ত্রী সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগকে সমন্বিতভাবে প্রকল্পের বিদ্যমান পরিকল্পনাগুলো নতুন করে পর্যালোচনা করার নির্দেশ দেন। তিনি প্রকল্পের নির্মাণকাজ ত্বরান্বিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। প্রধানমন্ত্রী প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দ্রুত চিহ্নিত করে তা দূর করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করা এবং কাজের দৃশ্যমান অগ্রগতি দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়াও, প্রকল্পটি সময়মতো শেষ করার জন্য একটি বাস্তবসম্মত সময়সীমা নির্ধারণের ওপর জোর দিয়েছেন সরকার প্রধান।

সভায় উপস্থিত ছিলেন সড়ক পরিবহণ ও সেতু এবং রেলপথ ও নৌপরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। এছাড়া সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

পটুয়াখালীতে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগে ব্যবসায়ী গ্রেপ্তার

ইনার সার্কুলার রিং রোড প্রকল্পের কাজে গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত হয়েছে: ০৮:১২:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬