লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:৫৮ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যবর্তী নির্বাচনের আগে প্রবীণদের ৯০ ডলার করে দিচ্ছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে ভোটারদের আকৃষ্ট করতে একের পর এক আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এই ধারাবাহিকতায় এবার দেশটির প্রায় ২ কোটি প্রবীণ নাগরিককে এককালীন ৯০ ডলার করে দেয়ার ঘোষণা দিয়েছেন তিনি। শুক্রবার গভীর রাতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই সিদ্ধান্তের কথা জানান ট্রাম্প। সিএনএন ও বার্তা সংস্থা এপি এই তথ্য নিশ্চিত করেছে।

হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, এই অর্থ প্রদান করা হবে ২০০৮ সালে কংগ্রেসের মাধ্যমে প্রতিষ্ঠিত ‘মেডিকেয়ার ইমপ্রুভমেন্ট ফান্ড’ থেকে। অক্টোবরের শুরু থেকেই প্রবীণরা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে অথবা চেকের মাধ্যমে এই অর্থ হাতে পাবেন। তবে ৬ কোটি ৪০ লাখ মেডিকেয়ার তালিকাভুক্ত প্রবীণের সবাই এই সুবিধার আওতায় আসছেন না।

বিশ্লেষকদের মতে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও নিত্যপণ্যের উচ্চমূল্যের কারণে ট্রাম্প প্রশাসনের ওপর মার্কিন ভোটারদের ব্যাপক অসন্তোষ রয়েছে। সাম্প্রতিক বিভিন্ন জরিপে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ট্রাম্পের ওপর মাত্র ১৭ শতাংশ মানুষের আস্থা দেখা গেছে। বিশ্লেষকেরা মনে করছেন, আগামী ৩রা নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে ট্রাম্প প্রশাসন সরকারি তহবিলের অর্থ ছাড়ের এই কৌশল বেছে নিয়েছে। ৬৫ বছরের বেশি বয়সী প্রবীণ নাগরিকরা সাধারণত দেশটির সবচেয়ে নির্ভরযোগ্য ভোটার, তাই তাদের মন জয় করাই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য।

এর আগে গত বৃহস্পতিবার প্রশাসন ‘অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট’ বা ওবামাকেয়ারের প্রায় ১০ লাখ গ্রাহককে ৫০০ ডলার করে রিবেট চেক পাঠানো শুরু করে। এছাড়া শনিবার রাতে ওহাইওর ভ্যান্ডালিয়ায় আয়োজিত এক নির্বাচনী সমাবেশে ট্রাম্প ঘোষণা করেন যে, নির্বাচনে রিপাবলিকানরা কংগ্রেস ও সিনেটে সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখতে পারলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিনিকে ৫ হাজার ডলার করে নগদ সহায়তা দেয়া হবে।

জনপ্রিয় সংবাদ

ইয়েমেনে সরকারি বাহিনীর অভিযানে ৭ শতাধিক হুথি যোদ্ধা নিহত

মধ্যবর্তী নির্বাচনের আগে প্রবীণদের ৯০ ডলার করে দিচ্ছেন ট্রাম্প

প্রকাশিত হয়েছে: ০৮:০৩:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬