লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:২৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

উপসচিবের স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগপত্র, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সতর্কবার্তা

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক উপসচিবের স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগপত্র তৈরি করেছে একটি প্রতারক চক্র। চাকরির প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতে এই চক্রটি সক্রিয় রয়েছে জানিয়ে চাকরিপ্রার্থীদের সতর্ক করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সোমবার (১৭ আগস্ট) মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি প্রশাসন-১ শাখার উপসচিব শরিফুল ইসলামের স্বাক্ষর নকল করে জারি করা একটি ভুয়া অফিস আদেশ মন্ত্রণালয়ের নজরে এসেছে। ওই আদেশে মো. রেদুয়ান আহমেদ নামে এক ব্যক্তিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘অফিস সহায়ক’ পদে নিয়োগ দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

গত ১০ আগস্ট তারিখে জারি দেখানো ওই ভুয়া আদেশে দাবি করা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনবল সংকট মেটাতে বিভাগীয় নির্বাচন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শূন্য পদের বিপরীতে সরকারি বিধি মেনে রাজস্ব খাতে ২০১৫ সালের বেতন স্কেল (৮,২৫০ থেকে ২০,০১০ টাকা) অনুযায়ী চূড়ান্ত নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগটি আগামী ১১ আগস্ট ২০২৬ থেকে কার্যকর হবে বলেও সেখানে উল্লেখ করা হয়।

তবে প্রশাসন-১ শাখা থেকে এ ধরনের কোনো নিয়োগপত্র বা অফিস আদেশ জারি করা হয়নি বলে নিশ্চিত করেছেন উপসচিব শরিফুল ইসলাম নিজে। মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে, সংবাদমাধ্যমে আনুষ্ঠানিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং যথাযথ প্রক্রিয়ায় পরীক্ষা গ্রহণ ছাড়া সরাসরি জনবল নিয়োগের কোনো সুযোগ নেই। তাই চাকরির প্রলোভনে পড়ে কোনো অসাধু ব্যক্তি বা চক্রের সঙ্গে আর্থিক লেনদেন বা চুক্তি না করার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সকল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়মিতভাবে তাদের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হয়। প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হয়ে থাকে। এই প্রক্রিয়াকে স্বচ্ছ রাখতে অনলাইনে আবেদন গ্রহণ করা হয় এবং নিয়োগের বিভিন্ন ধাপের তথ্য প্রার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানানো হয়।

চাকরি সংক্রান্ত সকল তথ্যের জন্য প্রতারক চক্রের ফাঁদে না পড়ে নিয়মিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট অনুসরণ করার জন্য চাকরিপ্রার্থীদের আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। সরলতা ও অসহায়ত্বের সুযোগ নিয়ে অসাধু চক্র যাতে ভুয়া নিয়োগপত্রের মাধ্যমে প্রতারণা করতে না পারে, সেজন্য সবাইকে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

১০ আগস্ট তারিখে জারি করা ওই ভুয়া অফিস আদেশে উল্লেখ করা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনবল সংকট মোকাবিলায় বিভাগীয় নির্বাচন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শূন্য পদের বিপরীতে সরকারি বিধি অনুসরণ করে রাজস্ব খাতে বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা বেতন স্কেলে নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে বলা হয়, ন

জনপ্রিয় সংবাদ

সার্বিয়ায় ভুচিচকে হটিয়ে ক্ষমতায় তরুণ প্রজন্মের শিক্ষার্থীরা

উপসচিবের স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগপত্র, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সতর্কবার্তা

প্রকাশিত হয়েছে: ০৮:৩২:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬