লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে হবে এসআরবি

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর পরিবর্তে পুলিশ বাহিনীর অধীনে 'স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)' নামে একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে আয়োজিত মন্ত্রিসভার ১৭তম বৈঠকে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। তবে এই অনুমোদনটি লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে কার্যকর হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন এই খসড়া আইনে বিদ্যমান র‍্যাব বিলুপ্ত করে পুলিশ বাহিনীর আওতায় এসআরবি প্রতিষ্ঠার বিধান রাখা হয়েছে এবং এই ইউনিটের কার্যক্রম পরিচালনার জন্য একটি সুনির্দিষ্ট আইনগত কাঠামো নির্ধারণ করা হবে।

আইনটিতে নাগরিকদের অভিযোগ এবং এসআরবি সদস্যদের অভ্যন্তরীণ সংক্ষোভ নিষ্পত্তির লক্ষ্যে একটি বহুপক্ষীয় অভিযোগ প্রতিকার কমিটি গঠনের বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া র‍্যাবের বর্তমান জনবল, আদেশ, ক্ষমতা, কর্তৃত্ব, সুযোগ-সুবিধা, তহবিল, সম্পত্তি, হিসাব ও রেকর্ডসহ সংশ্লিষ্ট যাবতীয় সম্পদ এসআরবির কাছে হস্তান্তরের ব্যবস্থা রাখা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, নতুন বিধিমালা প্রণয়ন না হওয়া পর্যন্ত র‍্যাব-সংক্রান্ত বিদ্যমান বিভাগীয় কার্যধারার বিধিমালাগুলো প্রয়োজনীয় অভিযোজন সাপেক্ষে বহাল থাকবে। আইনটি কার্যকর হওয়ার পর র‍্যাবের বর্তমান কাঠামো বিলুপ্ত হয়ে যাবে এবং এর জনবল ও সম্পদ এসআরবি কাঠামোর অধীনে স্থানান্তরিত হবে।

জনপ্রিয় সংবাদ

আখাউড়া রেলওয়ে স্টেশনে যাত্রীর ওপর ছিনতাইকারীর হাম/লা, রগ কে/টে দেওয়ার অভিযোগ

বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে হবে এসআরবি

প্রকাশিত হয়েছে: ০২:৫৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬