লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে মন্ত্রিসভা থেকে বরখাস্তের দাবি রাহুল গান্ধীর

ভারতের লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অন্য কোনো মন্ত্রণালয়ে সরিয়ে দেওয়ার সরকারি পরিকল্পনা নাকচ করে দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, আন্দোলনরত শিক্ষার্থীদের শান্ত করতে হলে শিক্ষামন্ত্রীকে কেবল বদলি নয়, মন্ত্রিসভা থেকে সম্পূর্ণরূপে বরখাস্ত করতে হবে।

শনিবার নয়াদিল্লিতে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এইসা) তিনজন শিক্ষার্থী প্রতিনিধিকে সঙ্গে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন রাহুল গান্ধী। এ সময় তিনি প্রশ্নপত্র ফাঁস ইস্যুকে কেন্দ্র করে আন্দোলনরত শিক্ষার্থীদের তিন দফা দাবির কথা তুলে ধরেন এবং তাদের আন্দোলনের প্রতি নিজের সংহতি প্রকাশ করেন।

শিক্ষামন্ত্রীর তীব্র সমালোচনা করে রাহুল গান্ধী বলেন, বর্তমান শিক্ষামন্ত্রী অত্যন্ত দুর্নীতিগ্রস্ত ও অযোগ্য এবং তিনি নিজের দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন। সরকারের ভেতর থেকে শিক্ষামন্ত্রীকে অন্য কোনো দপ্তরে সরিয়ে দেওয়ার আলোচনার বিষয়ে জানতে পেরেছেন উল্লেখ করে তিনি বলেন, এটি কারো কাছেই গ্রহণযোগ্য হবে না। তাকে অবশ্যই মন্ত্রিসভা থেকে বরখাস্ত করতে হবে।

বিক্ষোভরত শিক্ষার্থীদের ওপর পুলিশি অ্যাকশনের নিন্দা জানিয়ে কংগ্রেসের এই শীর্ষ নেতা বলেন, গত ২০ জুলাই সংসদ অভিমুখে বিক্ষোভ কর্মসূচির সময় শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জসহ যে ধরনের পুলিশি দমন-পীড়ন চালানো হয়েছে, তার সঙ্গে জড়িত কর্মকর্তা ও ব্যক্তিদের দ্রুত জবাবদিহির আওতায় আনতে হবে।

একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে রাহুল গান্ধী বলেন, শিক্ষার্থীদের প্রতি সরকারের চরম উদাসীনতা এবং তাদের ওপর পুলিশি নির্যাতনের জন্য প্রধানমন্ত্রী মোদিকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তিনি অভিযোগ করেন, সরকার শিক্ষার্থীদের প্রকৃত দাবির প্রতি কোনো গুরুত্ব দিচ্ছে না। শিক্ষার্থীরা কোনো ফাঁকা উপদেশ চায় না, তারা কেবল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অপসারণ চায়। পুরো ব্যবস্থার প্রধান হিসেবে প্রধানমন্ত্রী মোদিকেই শিক্ষার্থীদের প্রতি অবমাননাকর আচরণের জন্য ক্ষমা চাইতে হবে বলে তিনি দাবি করেন।

জনপ্রিয় সংবাদ

আঙুলের শব্দে আম্পায়ার বিভ্রান্ত, ইংল্যান্ডের ক্রিকেটে প্রতারণার নজির

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে মন্ত্রিসভা থেকে বরখাস্তের দাবি রাহুল গান্ধীর

প্রকাশিত হয়েছে: ০৭:১৮:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬