লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫৪ আইসিইউ শয্যা

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) সক্ষমতা বাড়াতে আরও ৫৪টি শয্যার প্রশাসনিক অনুমোদন দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সোমবার (১৩ জুলাই) স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ এ–সংক্রান্ত একটি চিঠি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠিয়েছেন। এই অনুমোদনের ফলে দীর্ঘ ১৩ বছর পর হাসপাতালটির শয্যা সংখ্যা ১ হাজার ২০০ থেকে বেড়ে ১ হাজার ৩০০ তে উন্নীত হচ্ছে। ২০১৩ সালের পর এই প্রথম হাসপাতালটির শয্যা সংখ্যা বাড়ানো হলো।

উত্তর-পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় এই সরকারি হাসপাতালে আগে থেকেই নিজস্ব ব্যবস্থাপনায় ৪৬টি আইসিইউ শয্যা চালু ছিল। এখন নতুন ৫৪টি শয্যা যুক্ত হওয়ার ফলে মোট ১০০ শয্যার আইসিইউ সুবিধা নিশ্চিত হবে। সরকারি অনুমোদন পাওয়ার ফলে এই ইউনিট পরিচালনার জন্য হাসপাতালটি এখন থেকে আলাদা বরাদ্দ পাবে।

হাসপাতালের আইসিইউ ইনচার্জ আবু হেনা মোস্তফা কামাল জানান, বর্তমানে চালু থাকা ৪৬টি শয্যার মধ্যে প্রাপ্তবয়স্কদের জন্য ১২টি, বয়স্কদের জন্য ১৬টি, শিশুদের জন্য ১২টি এবং জটিল অস্ত্রোপচারের পর পর্যবেক্ষণে থাকা রোগীদের জন্য ৬টি শয্যা রয়েছে। নতুন অনুমোদিত ৫৪টি শয্যার মধ্যে অন্তঃসত্ত্বা ও প্রসূতিদের জন্য ১৫টি, নবজাতকদের জন্য ১০টি, ক্যানসার বা জটিল রোগীদের জন্য ১০টি এবং ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) রোগীদের জন্য ১৯টি শয্যা সংরক্ষিত থাকবে।

এর আগে গত ২৬ মার্চ ও ২৮ মার্চ প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনের পর আইসিইউ সুবিধা এবং হামের রোগীদের চিকিৎসার বিষয়টি নিয়ে দেশজুড়ে আলোচনার সৃষ্টি হয়। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ নড়েচড়ে বসে এবং হামের রোগীদের জন্য বিশেষায়িত ওয়ার্ডের ব্যবস্থা করা হয়। আবু হেনা মোস্তফা কামাল জানান, দীর্ঘ প্রচেষ্টার পর এই সরকারি অনুমোদন পাওয়া গেছে। এখন থেকে স্থানীয় ব্যবস্থাপনার পরিবর্তে সরকারি অর্থায়নে আইসিইউ ইউনিটটি পরিচালিত হবে এবং এর জন্য প্রয়োজনীয় জনবল কাঠামো তৈরির প্রক্রিয়া শুরু হবে।

জনপ্রিয় সংবাদ

গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে হাইকোর্টের নির্দেশ

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫৪ আইসিইউ শয্যা

প্রকাশিত হয়েছে: ০৫:৪৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬