লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাউজানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের রাউজান উপজেলায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে পচা-বাসি খাবার সংরক্ষণ এবং অপরিচ্ছন্নতার দায়ে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. রাহাতুল ইসলামের নেতৃত্বে রাউজানের জলিলনগর থেকে মুন্সিরঘাটা বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে প্রশাসনিক সিদ্ধান্তে জলিলনগরের আজমীর হোটেলকে ১ লাখ টাকা, আল আকসা বেকারিকে ১ লাখ টাকা, আপনবাড়ি রেস্তোরাঁকে ৪০ হাজার টাকা এবং গাউছিয়া হোটেলকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। নিরাপদ খাদ্য আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় এই জরিমানা আদায় করা হয়েছে।

একই অভিযানে মাদকসেবনের দায়ে দুই ব্যক্তিকে আটক করা হয়। ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮’-এর সংশ্লিষ্ট ধারায় তাদের ১ হাজার টাকা জরিমানা এবং পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

অভিযান শেষে এস. এম. রাহাতুল ইসলাম জানান, জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন

রাউজানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত হয়েছে: ০৫:০০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬