লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৪৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্লোরিডায় ফিলিস্তিনি-আমেরিকান কংগ্রেস সদস্য রাশিদা তালিবের সমাবেশ বাতিল

মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্রেটিক পার্টির সদস্য এবং ইসরাইল সরকারের কট্টর সমালোচক রাশিদা তালিবের একটি নির্বাচনী সমাবেশ শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে। শুক্রবার দক্ষিণ ফ্লোরিডায় অনুষ্ঠিতব্য এই সমাবেশের ভেন্যু হিসেবে নির্ধারিত ছিল ‘দ্য ভেন্যু ফোর্ট লডারডেল’। ফ্লোরিডা ডেমোক্রেটিক পার্টির আসন্ন প্রাইমারিতে তিন প্রার্থীর সমর্থনে আয়োজিত এই অনুষ্ঠানটি নিয়ে ইহুদিবিরোধী সমাবেশের অভিযোগ তোলেন ফ্লোরিডা লেজিসলেটিভ জিউইশ ককাসের চেয়ারম্যান মাইকেল গটলিব। তার এই বিবৃতির পরপরই ভেন্যু কর্তৃপক্ষ অনুষ্ঠানটি বাতিল করার সিদ্ধান্ত নেয়।

নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানিয়ে ভেন্যু কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, প্রতিষ্ঠানটি ইহুদি মালিকানাধীন এবং ইহুদি সম্প্রদায়ের প্রতি তাদের মূল্যবোধ ও অঙ্গীকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে রাশিদা তালিব শুরু থেকেই ইহুদিবিদ্বেষের নিন্দা জানিয়ে আসছেন। তার ভাষ্যমতে, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের দখলদারিত্ব এবং গাজা ও লেবাননে চলমান হামলার সমালোচনা করাকে ইহুদিবিদ্বেষ বলা যায় না।

এই সমাবেশটির আয়োজক ছিল ফ্লোরিডা ইয়ুথ জাস্টিস কোয়ালিশন, জেন-জি ফর চেঞ্জ এবং ডেমোক্রেটিক সোশ্যালিস্টস অব আমেরিকার স্থানীয় একটি শাখা। সমাবেশে মার্কিন সিনেট প্রার্থী অ্যানজি নিক্সন এবং প্রতিনিধি পরিষদের প্রার্থী এলিজাহ ম্যানলি ও অলিভার লারকিনের পক্ষে সমর্থন চাওয়ার পরিকল্পনা ছিল। ভেন্যু কর্তৃপক্ষ সরে দাঁড়ালেও আয়োজকদের একজন জানিয়েছেন, শুক্রবার রাতে ফোর্ট লডারডেলের একটি ওয়াইন বারে সমাবেশটি আয়োজনের চেষ্টা করা হয়েছিল। ফ্লোরিডা ডেমোক্রেটিক প্রগ্রেসিভ ককাস এই বাতিলের ঘটনার পেছনে মুসলিমবিদ্বেষী মনোভাবের অভিযোগ তুলেছে।

কংগ্রেসের প্রথম ফিলিস্তিনি-আমেরিকান সদস্য হিসেবে রাশিদা তালিব গাজা ও লেবাননে ইসরাইলি হামলার সোচ্চার সমালোচক। তিনি ও নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানিসহ দলের প্রগতিশীল নেতারা ইসরাইলের প্রতি ওয়াশিংটনের সমর্থনের বিরোধিতা করে আসছেন। বিশেষ করে ইরানের সাথে উত্তেজনা এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে রিপাবলিকানদের ঘনিষ্ঠতার কারণে ডেমোক্রেটিক পার্টির অভ্যন্তরে ইসরাইলকে সমর্থন করা নিয়ে দীর্ঘদিনের বিতর্ক ও বিভক্তি আরও স্পষ্ট হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ঢাকায় আজ হালকা বৃষ্টির আভাস, তাপমাত্রা বাড়ার সম্ভাবনা

ফ্লোরিডায় ফিলিস্তিনি-আমেরিকান কংগ্রেস সদস্য রাশিদা তালিবের সমাবেশ বাতিল

প্রকাশিত হয়েছে: ০৬:৩১:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬