লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নদী ভাঙন রোধে দ্রুত প্রকল্প বাস্তবায়নের নির্দেশ পানি সম্পদ প্রতিমন্ত্রীর

কুড়িগ্রামের চিলমারী ও রাজিবপুরসহ পুরো এলাকার নদী ভাঙন রোধে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেছেন, সাধারণ মানুষের ঘরবাড়ি, মসজিদ-মাদরাসা, মন্দির, শ্মশানঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান এবং হাটবাজার যেন আর কোনোভাবেই নদীগর্ভে বিলীন না হয়, তা নিশ্চিত করতে সরকার হাতে নেওয়া প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছে।

শনিবার সকাল ১১টায় কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ভাঙন কবলিত এলাকা পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, কুড়িগ্রামের প্রায় একশটি ভাঙনকবলিত এলাকায় জরুরি ভিত্তিতে কাজ শুরু হয়েছে এবং সেগুলো এখন শেষ পর্যায়ে রয়েছে। পরিদর্শনকালে যদি আরও কোনো এলাকায় জরুরি কাজের প্রয়োজন দেখা দেয়, তবে সেখানেও দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, নদী ভাঙন রোধে বাঁধ নির্মাণের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় দেখা হবে না; বরং এই কাজের ফলে সবাই উপকৃত হবে। তিস্তা মহাপরিকল্পনার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, বিষয়টি নিয়ে টেকনিক্যাল কমিটি কাজ করছে এবং বিভিন্ন দেশের পরামর্শ নেওয়া হচ্ছে। এটি দ্রুত বাস্তবায়ন করা হবে।

পরিদর্শন শেষে তিনি চিলমারীর কাঁচকোল বাঁধ, উলিপুর উপজেলার নামাজের চর, রৌমারী উপজেলার সুখেরববাঁতি এবং রাজিবপুর উপজেলার কোদালকাটির নদী ভাঙন এলাকা ঘুরে দেখেন এবং পরবর্তীতে গাইবান্ধার উদ্দেশ্যে রওয়ানা দেন। এ সময় কুড়িগ্রাম-৩ আসনের এমপি মাহবুবুল আলম সালেহী, কুড়িগ্রাম-৪ আসনের এমপি মোস্তাফিজুর রহমান, সংরক্ষিত আসনের এমপি সুরাইয়া জেরিন রনি, জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ এবং জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ হামলা, সংঘর্ষে ৩০ হুথি নিহত

নদী ভাঙন রোধে দ্রুত প্রকল্প বাস্তবায়নের নির্দেশ পানি সম্পদ প্রতিমন্ত্রীর

প্রকাশিত হয়েছে: ০৯:০২:০২ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬