লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে ৩ জনের মৃত্যু

ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে শহরের শম্ভুগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এতে অটোরিকশার আরও দুইজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, দুপুরের দিকে পল্লী বিদ্যুৎ অফিসের সামনের সড়কে ট্রাক ও অটোরিকশার মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর পাঁচজন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকরা শিলা ও আবেদা নামে দুইজনকে মৃত ঘোষণা করেন। নিহত অপর একজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ঘটনার পর থেকেই পলাতক রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালী নিয়ে ইরান-ওমান আলোচনার খবরে তেলের দাম হ্রাস

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে ৩ জনের মৃত্যু

প্রকাশিত হয়েছে: ০৯:৪২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬