লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে তরুণীর মৃত্যু, আহত শিশু

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা আশ্রয় শিবিরে পাহাড়ধসের ঘটনায় বিবি হাফসা (১৯) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। সোমবার (২০ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৮ ইস্টের ডি-৫ ব্লকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত বিবি হাফসা সমি উল্লাহর মেয়ে। এই ঘটনায় নুরুল ইসলামের তিন বছর বয়সী ছেলে আব্দুল মজিদও আহত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিনের টানা ভারী বর্ষণের ফলে পাহাড়ের মাটি নরম হয়ে যায়। এক পর্যায়ে পাহাড়ের একটি অংশ ধসে পাশের একটি শেল্টারের ওপর আছড়ে পড়ে। এতে শেল্টারটি মাটিচাপা পড়লে ভেতরে থাকা বাসিন্দারা আটকা পড়েন। ঘটনার পরপরই স্থানীয় রোহিঙ্গা, স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে উদ্ধার তৎপরতা শুরু করেন।

উদ্ধারকারীরা বিবি হাফসাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। অন্যদিকে, আহত শিশু আব্দুল মজিদকে উদ্ধার করে ক্যাম্পসংলগ্ন জিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ রিয়াজ উদ্দিন আহমেদ জানান, স্থানীয়রা তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু পথেই তার মৃত্যু হয়। তিনি আরও বলেন, টানা বৃষ্টির কারণে পাহাড়ের মাটি নরম হয়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ ঢালে বসবাসকারী রোহিঙ্গাদের নিরাপদ স্থানে সরে যেতে এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য বারবার নির্দেশনা দেওয়া হচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। উল্লেখ্য, চলতি মাসে রোহিঙ্গা আশ্রয়শিবিরে টানা বৃষ্টি ও পৃথক পাহাড়ধসের ঘটনায় এ নিয়ে অন্তত ১৬ জন রোহিঙ্গার মৃত্যু হয়েছে।

জনপ্রিয় সংবাদ

গ্যাস সংকটের সঙ্গে লোডশেডিংয়ের ভোগান্তি, দাম বাড়ানোর প্রস্তাব পেট্রোবাংলার

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে তরুণীর মৃত্যু, আহত শিশু

প্রকাশিত হয়েছে: ০৪:৪৫:২০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬