লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপন চুক্তিতে বিয়ের পিঁড়িতে রোনালদো ও জর্জিনা

প্রায় এক দশকের দীর্ঘ সম্পর্কের পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসেছেন তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো ও তার সঙ্গী জর্জিনা রদ্রিগেজ। গত ১১ই আগস্ট পর্তুগালের লিসবন থেকে প্রায় ২০ মাইল দূরের উপকূলীয় শহর কাশকাইশে একটি ঘরোয়া সিভিল অনুষ্ঠানের মাধ্যমে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই অনুষ্ঠানে তাদের পাঁচ সন্তান এবং মাত্র চারজন সাক্ষী উপস্থিত ছিলেন। বিয়ের বিষয়টি নিশ্চিত করতে রোনালদো নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আংটি পরা হাত জড়ানো একটি ছবি শেয়ার করেছেন।

বিয়ের আনুষ্ঠানিকতার ঠিক একদিন আগে লিসবনের একটি নোটারি কার্যালয়ে এই জুটি একটি ‘সম্পত্তি পৃথকীকরণ’ চুক্তিতে স্বাক্ষর করেন। পর্তুগিজ আইন অনুযায়ী, এই ধরনের চুক্তি স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয় না বিধায় বিয়ের আগেই তাদের আলাদাভাবে সই করতে হয়েছে। এই চুক্তির ফলে বিয়ের আগে এবং পরে অর্জিত সকল সম্পদ, আয় ও বিনিয়োগের ওপর দু’জনেরই পূর্ণ ও পৃথক নিয়ন্ত্রণ বজায় থাকবে।

ফোর্বসের তথ্যমতে, ২০২৬ সালে রোনালদোর বার্ষিক আয় প্রায় ২৭৫ মিলিয়ন ডলার, যা তাকে বিশ্বের সবচেয়ে বেশি উপার্জনকারী ক্রীড়াবিদ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তার আয়ের একটি বড় অংশ আসে সৌদি ক্লাব আল নাসরের সঙ্গে চুক্তি এবং বিভিন্ন ব্র্যান্ড এনডোর্সমেন্ট থেকে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী তার মোট সম্পদের পরিমাণ ১০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে। তবে এখন পর্যন্ত এই তারকা দম্পতি বিয়ের বিস্তারিত বা চুক্তির শর্তাবলি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। ইনস্টাগ্রামে পোস্ট করা ছবি ছাড়া বিয়ের বিষয়ে তারা এখনো জনসমক্ষে নীরব রয়েছেন।

জনপ্রিয় সংবাদ

যান্ত্রিক ত্রুটিতে ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিট

গোপন চুক্তিতে বিয়ের পিঁড়িতে রোনালদো ও জর্জিনা

প্রকাশিত হয়েছে: ১১:২৬:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬