লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ন্যাটোর সঙ্গে উত্তেজনার জেরে পারমাণবিক হামলার হুমকি রাশিয়ার

পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সঙ্গে নতুন করে উত্তেজনার মধ্যেই পারমাণবিক হামলার হুমকি দিয়েছে রাশিয়া। মস্কো জানিয়েছে, ন্যাটো যদি বাল্টিক সাগরের তীরে অবস্থিত রুশ ভূখণ্ড কালিনিনগ্রাদকে বিচ্ছিন্ন বা অবরুদ্ধ করার কোনো পদক্ষেপ নেয়, তবে প্রয়োজনে পারমাণবিক অস্ত্রসহ তাদের পুরো অস্ত্রভাণ্ডার ব্যবহারের জন্য প্রস্তুত রয়েছে।

আল জাজিরার বরাতে জানা যায়, সদস্য দেশগুলোর কাছে পাঠানো একটি কূটনৈতিক নথিতে মস্কো দাবি করেছে যে, ন্যাটো কালিনিনগ্রাদে আকাশ ও নৌ অবরোধ আরোপের প্রস্তুতি নিচ্ছে। এই স্মারকের জবাবে ন্যাটোর মহাসচিব মার্ক রুটে বলেন, ন্যাটো একটি প্রতিরক্ষামূলক জোট এবং তিনি রাশিয়াকে এই ধরনের পারমাণবিক হুমকি দেওয়া বন্ধ করার আহ্বান জানান। তিনি মস্কোর এই নথিকে ‘সহায়ক নয়’ বলে অভিহিত করেন।

তবে ন্যাটোর মহাসচিব এই হুমকির গুরুত্ব কিছুটা খাটো করে দেখার চেষ্টা করেছেন। তিনি বলেন, পুতিন জানেন যে ন্যাটোর সঙ্গে সরাসরি কোনো সংঘাতে তিনি কখনোই জয়ী হতে পারবেন না।

উল্লেখ্য, পোল্যান্ড ও লিথুয়ানিয়া নামক দুই ন্যাটো সদস্য দেশের মাঝখানে অবস্থিত কালিনিনগ্রাদ রাশিয়ার একটি বিচ্ছিন্ন ভূখণ্ড। বাল্টিক সাগরের তীরবর্তী এই অঞ্চলটি রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি। সেখানে রাশিয়ার বাল্টিক নৌবহর এবং পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ইস্কান্দার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন রয়েছে।

ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর সাড়ে চার বছরেরও বেশি সময় পর এই পাল্টাপাল্টি উত্তেজনার বিষয়টি সামনে এল। এদিকে, ইউক্রেনের প্রতিবেশী দেশগুলোতেও এই অস্থিরতা ছড়িয়ে পড়ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে নিজেদের আকাশসীমায় কথিত অনুপ্রবেশের ঘটনার পর পোল্যান্ড তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করেছে।

জনপ্রিয় সংবাদ

কাঠালিয়ায় অবাধে হচ্ছে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি, বেড়েছে স্বাস্থ্য ঝুঁকি

ন্যাটোর সঙ্গে উত্তেজনার জেরে পারমাণবিক হামলার হুমকি রাশিয়ার

প্রকাশিত হয়েছে: ০৪:৩৪:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬