লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাফ চ্যাম্পিয়নশিপের লোগো উন্মোচিত, টাইটেল স্পন্সর টেকনো

আগামী নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিতব্য ১৫তম সাফ চ্যাম্পিয়নশিপের অফিসিয়াল লোগো উন্মোচন করা হয়েছে। একই সঙ্গে স্মার্টফোন ব্র্যান্ড টেকনোকে টুর্নামেন্টের অফিসিয়াল টাইটেল স্পন্সর হিসেবে ঘোষণা করা হয়েছে। শুক্রবার রাজধানীর একটি হোটেলে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ), বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং টেকনো বাংলাদেশের যৌথ আয়োজনে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে লোগোটি উন্মোচন করা হয়, যার মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক ক্ষণগণনা শুরু হলো।

অনুষ্ঠানে সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টেল, বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম, সার্কভুক্ত সাত সদস্য দেশের ফুটবল ফেডারেশনের প্রতিনিধিরা, জাতীয় দলের অধিনায়ক, করপোরেট অংশীদার এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পুরুষোত্তম কাট্টেল টুর্নামেন্টের লক্ষ্য ও পরিকল্পনা তুলে ধরেন। দক্ষিণ এশিয়ার ফুটবলের বিকাশে শক্তিশালী অংশীদারিত্বের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, টেকনোর সঙ্গে এই সহযোগিতা টুর্নামেন্টের প্রচার, দর্শক সম্পৃক্ততা এবং বাণিজ্যিক সম্ভাবনাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

বিশেষ অডিও-ভিজ্যুয়াল উপস্থাপনার মাধ্যমে ‘টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬’-এর অফিসিয়াল লোগো উন্মোচন করা হয়। একই অনুষ্ঠানে সাফ এবং আইস্মার্টু টেকনোলজি বিডি লিমিটেডের মধ্যে টাইটেল স্পন্সরশিপ চুক্তিও বিনিময় করা হয়। ১৫তম সাফ চ্যাম্পিয়নশিপ আগামী ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে। এর আগে ২০০৩, ২০০৯ ও ২০১৮ সালে ঢাকায় এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল। বাংলাদেশ ২০০৩ সালে ঘরের মাঠে মালদ্বীপকে টাইব্রেকারে হারিয়ে নিজেদের ইতিহাসের একমাত্র সাফ শিরোপা জিতেছিল এবং ১৯৯৯ ও ২০০৫ সালে রানার্সআপ হয়েছিল। আগামী ১ আগস্ট ভুটানের থিম্পুতে টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হবে, যেখানে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ নির্ধারণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

সাফ চ্যাম্পিয়নশিপ: ভুটানের বিপক্ষে গোলশূন্য প্রথমার্ধ বাংলাদেশের

সাফ চ্যাম্পিয়নশিপের লোগো উন্মোচিত, টাইটেল স্পন্সর টেকনো

প্রকাশিত হয়েছে: ০২:৩৪:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬