লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেষ ওভারে সাইফুদ্দিনের চার ছক্কায় জিম্বাবুয়ের বিপক্ষে বড় সংগ্রহ বাংলাদেশের

প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় হারের পর সিরিজের দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। বুলাওয়েতে টস হেরে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার তানজিদ তামিম ও সাইফ হাসানের ব্যাটে শক্ত ভিত পায় সফরকারীরা। একাধিকবার জীবন পেলেও দুই ওপেনারই ফিফটি তুলে নেন। তানজিদ তামিম ৪৪ বলে ৫৮ রান এবং সাইফ হাসান ৪৫ বলে ৫৫ রান করেন। ৩৩ বলে ফিফটি স্পর্শ করেছিলেন তানজিদ, সাইফের লেগেছে ৪২ বল।

ওপেনারদের বিদায়ের পর তাওহিদ হৃদয়, পারভেজ ইমন ও নুরুল হাসান সোহান দ্রুত সাজঘরে ফিরলেও শেষদিকে ঝড় তোলেন ইয়াসির আলি ও মোহাম্মদ সাইফুদ্দিন। ইয়াসির ১২ বলে অপরাজিত ২২ রান করেন। অন্যদিকে, মোহাম্মদ সাইফুদ্দিন ব্রাড ইভান্সের করা ইনিংসের শেষ ওভারে টানা চারটি ছক্কা হাঁকিয়ে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে এমন কীর্তি গড়েন। ১০ বলে অপরাজিত ৩১ রান করে তিনি দলকে ২০ ওভারে ৫ উইকেটে ১৮৬ রানের বড় সংগ্রহ এনে দেন। এই ম্যাচে সবচেয়ে বেশি ছক্কা হজমের রেকর্ডটিও এখন ব্রাড ইভান্সের দখলে।

জবাবে ১৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে শুরুতেই চাপে পড়েছে। মাত্র ৩ ওভারেই তারা ৩ উইকেট হারিয়েছে। মেহেদী হাসান প্রথম ওভারে মারুমানিকে আউট করেন। দ্বিতীয় ওভারে নাহিদ রানা বোল্ড করেন ব্রায়ান বেনেটকে। তৃতীয় ওভারে মেহেদীর দ্বিতীয় শিকারে পরিণত হন মাইয়ার্স।

জনপ্রিয় সংবাদ

দেশজুড়ে ফ্রিল্যান্সার সামিট বাংলাদেশ ২০২৬ আয়োজনের উদ্যোগ

শেষ ওভারে সাইফুদ্দিনের চার ছক্কায় জিম্বাবুয়ের বিপক্ষে বড় সংগ্রহ বাংলাদেশের

প্রকাশিত হয়েছে: ০১:৪৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬