লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:২৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বেসরকারি খাতের বেতন বৃদ্ধি নিয়ে মন্ত্রিসভায় আলোচনা

নতুন জাতীয় বেতন স্কেল অনুমোদনের পাশাপাশি বেসরকারি খাতে কর্মরতদের বেতন বাড়ানোর বিষয়টি নিয়েও মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) মন্ত্রিসভার বৈঠক শেষে তথ্য মন্ত্রণালয়ের পিআইডি সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, বেসরকারি খাতের শিল্প ও অন্যান্য প্রতিষ্ঠানে বেতন বাড়ানোর বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে নির্দিষ্ট কোনো সিদ্ধান্তের কথা তিনি জানাননি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, বেসরকারি খাতের অনেক প্রতিষ্ঠানে নিয়মিতভাবে ৫ থেকে ৭ শতাংশ হারে বেতন বাড়ানো হয় এবং মন্ত্রিসভায় থাকা কয়েকজন নিয়োগকর্তাও বিষয়টি নিয়ে আলোচনা করেছেন।

তিনি স্পষ্ট করেন যে, নতুন ঘোষিত জাতীয় বেতন স্কেল মূলত তাদের জন্যই যারা নির্ধারিত বেতন কাঠামোর ওপর নির্ভরশীল। এর আগে সরকার সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা ও আর্থিক সুবিধা যৌক্তিক ও যুগোপযোগী করার লক্ষ্যে জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুমোদন করেছে। এই নতুন স্কেলে বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে মূল বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

হাজার কোটি টাকার ঋণখেলাপিদের ১৫ বছরের বিশেষ ছাড় বাংলাদেশ ব্যাংকের

বেসরকারি খাতের বেতন বৃদ্ধি নিয়ে মন্ত্রিসভায় আলোচনা

প্রকাশিত হয়েছে: ০৪:০৪:১৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬