লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সনাতনীদের ভোট ব্যাংক ভাবার ধারণা ভেঙেছে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সনাতন ধর্মাবলম্বীদের একটি নির্দিষ্ট দলের 'ভোট ব্যাংক' হিসেবে দেখার ধারণা জনগণ ভেঙে দিয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সনাতন ধর্মাবলম্বীদের একটি নির্দিষ্ট দলের 'ভোট ব্যাংক' হিসেবে বিবেচনা করার যে ধারণা প্রচলিত ছিল, তা জনগণ ভেঙে দিয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার পলাশী মোড় থেকে শুরু হওয়া জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এক শোভাযাত্রায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতে যারা রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে সনাতন ধর্মাবলম্বীদের একটি নির্দিষ্ট দলের ভোট ব্যাংক মনে করত, এ দেশের সচেতন নাগরিকরা সেই ভুল ও কৃত্রিম ধারণা সম্পূর্ণভাবে চুরমার করে দিয়েছেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের নাগরিক হিসেবে কারোই নিজেদের সংখ্যালঘু হিসেবে পরিচয় দেওয়া উচিত নয়। সবার পরিচয় হওয়া উচিত নাগরিকত্বের ভিত্তিতে। ধর্মের ভিত্তিতে পরিচয় মুখ্য নয়, বরং দেশের সমান অধিকারভুক্ত নাগরিক হিসেবেই সবার থাকা উচিত।

মন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশে বসবাসরত সব নাগরিক—তা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা নৃগোষ্ঠী যেই হোক না কেন—তারা নিজ নিজ ধর্মাচার ও ধর্মীয় অনুষ্ঠান স্বাধীনভাবে পালনের অধিকার রাখেন। তবে জাতীয়তার ক্ষেত্রে সবাই বাংলাদেশের নাগরিক হিসেবেই পরিচিত হবেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের সংবিধানে প্রতিটি নাগরিকের ধর্মচর্চা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রকে দেওয়া হয়েছে। ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য করা যাবে না—এমন সাংবিধানিক অঙ্গীকারের কথা উল্লেখ করে তিনি জানান, সব ধর্মাবলম্বীর উপাসনালয় স্থাপন এবং উপাসনালয়ের কর্তাদের স্বাধীনতা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার পলাশী মোড় থেকে শুরু হওয়া জন্মাষ্টমী উপলক্ষে র‌্যালিতে অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

জনপ্রিয় সংবাদ

চীনে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ড্র করল বাংলাদেশ হকি দল

সনাতনীদের ভোট ব্যাংক ভাবার ধারণা ভেঙেছে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত হয়েছে: ০১:০৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬