লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সেলেনা গোমেজের স্টার্টআপের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা

জনপ্রিয় পপ তারকা সেলেনা গোমেজের মানসিক স্বাস্থ্য বিষয়ক স্টার্টআপ প্রতিষ্ঠান 'ওয়ান্ডারমাইন্ড'-এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। এই ঘটনায় প্রতিষ্ঠানটির কয়েকজন বিনিয়োগকারী বৃহস্পতিবার গোমেজের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন। তাদের অভিযোগ, স্টার্টআপটির সাফল্য এবং এতে গোমেজের সক্রিয় সম্পৃক্ততা নিয়ে বিনিয়োগকারীদের বিভ্রান্ত করা হয়েছে।

২০২১ সালে যাত্রা শুরু করা ওয়ান্ডারমাইন্ডের লক্ষ্য ছিল ব্যবহারকারীদের মানসিক সুস্থতাকে অগ্রাধিকার দেওয়ার জন্য সহজ ও বাস্তবসম্মত উপায় খুঁজে দেওয়া। এছাড়া প্রতিষ্ঠানটি তাদের ওয়েবসাইটের মাধ্যমে দর্শকদের নিউজলেটারে নিবন্ধনের আহ্বান জানিয়ে আসছিল। মামলার নথিপত্র অনুযায়ী, সেলেনা গোমেজকে এই প্রতিষ্ঠানের সহ-প্রতিষ্ঠাতা, 'চিফ ইমপ্যাক্ট অফিসার' এবং বিপণন বিভাগের প্রধান হিসেবে উপস্থাপন করা হয়েছিল।

মামলায় বাদী পাঁচ বিনিয়োগকারী দাবি করেছেন, ২০২২ সালে তারা এই প্রতিষ্ঠানে মোট ১২ লাখ ডলার বিনিয়োগ করেছিলেন। সে সময় তাদের প্রত্যাশা ছিল, গোমেজ তার তারকাখ্যাতি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে থাকা বিপুল অনুসারীদের ব্যবহার করে কোম্পানিটিকে দ্রুত বড় করে তুলবেন।

তবে বিনিয়োগকারীদের অভিযোগ, গত তিন বছর ধরে কোম্পানিটি তাদের চোখের সামনে নীরবে ধসে পড়েছে। এই দীর্ঘ সময়ে প্রতিষ্ঠানের কোনো প্রতিষ্ঠাতা, কর্মকর্তা বা পরিচালক বিনিয়োগকারীদের এই আর্থিক পরিস্থিতির বিষয়ে কোনো তথ্য বা সতর্কবার্তা জানাননি।

জনপ্রিয় সংবাদ

যান্ত্রিক ত্রুটিতে ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিট

সেলেনা গোমেজের স্টার্টআপের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা

প্রকাশিত হয়েছে: ১১:২২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬