লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:৪১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সেপ্টেম্বরে স্বাভাবিকের চেয়ে বেশি গরম ও তাপপ্রবাহের পূর্বাভাস

চলতি সেপ্টেম্বর মাসে দেশের দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এ মাসে দেশের ওপর দিয়ে একাধিক মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দীর্ঘমেয়াদি পূর্বাভাস দিতে গঠিত আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি এই তথ্য জানিয়েছে। তাদের প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বর মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি কম হলেও দেশের বিভিন্ন অঞ্চলে ৩ থেকে ৫ দিন বজ্রঝড় হতে পারে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, চলতি মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি পরবর্তীতে নিম্নচাপে রূপ নেওয়ার আভাস রয়েছে। এ ছাড়া সেপ্টেম্বর জুড়ে দেশের ওপর দিয়ে ২ থেকে ৩টি মৃদু (৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮ থেকে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

দেশের নদ-নদীর অবস্থা সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে প্রধান নদ-নদীগুলোতে পানির প্রবাহ স্বাভাবিক থাকতে পারে। তবে কোনো কোনো এলাকায় ভারি বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু স্থানে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

এছাড়া সেপ্টেম্বর মাসে ২ থেকে ৩টি মৃদু (৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

জনপ্রিয় সংবাদ

ঘুষ ও উচ্ছেদের প্রতিবাদে নরসিংদীতে সওজ কর্মকর্তাদের বিরুদ্ধে মানববন্ধন

সেপ্টেম্বরে স্বাভাবিকের চেয়ে বেশি গরম ও তাপপ্রবাহের পূর্বাভাস

প্রকাশিত হয়েছে: ০৯:০১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬