লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে দোকানে ঢুকে পড়া অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী বাজারে অটোরিকশার ধাক্কায় হাফসা আক্তার (১০) নামে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। রোববার বিকেল ৩টার দিকে চিতোষী বাজারের একটি দোকানে এই দুর্ঘটনা ঘটে। নিহত হাফসা চিতোষী পূর্ব ইউনিয়নের চাঁন্দল গ্রামের পদ্মারপাড় এলাকার স্থানীয় ব্যবসায়ী মো. হামিদের বড় মেয়ে এবং সে চিতোষী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ঘটনার সময় হাফসা তার বাবার দোকানে বসে ছিল। একই সময় এক অটোরিকশাচালক তার গাড়ির চাবি অন অবস্থায় রেখে বাইরে চলে যান। অটোরিকশায় থাকা এক যাত্রীর সঙ্গে আসা একটি শিশু খেলার ছলে গাড়ির পিকআপ চেপে ধরলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে হামিদের দোকানের ভেতরে ঢুকে পড়ে। এতে হাফসা গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লার উদ্দেশে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই অটোরিকশাচালক গাড়ি ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এই মর্মান্তিক মৃত্যুতে চিতোষী বাজার ও নিহতের গ্রামের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জনপ্রিয় সংবাদ

বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক কিসমত খন্দকার আর নেই

শাহরাস্তিতে দোকানে ঢুকে পড়া অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

প্রকাশিত হয়েছে: ১২:৩১:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬