লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:০৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ ফাইনালের বিরতিতে শাকিরার জমকালো পরিবেশনায় মাতোয়ারা মেটলাইফ স্টেডিয়াম

মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালের প্রথমার্ধ শেষে এক জমকালো পরিবেশনায় মেতে ওঠে পুরো স্টেডিয়াম। দীর্ঘ হাফটাইম বিরতিতে মূল আকর্ষণ হিসেবে মঞ্চে আসেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। তার সঙ্গে আরও কয়েকজন আন্তর্জাতিক তারকা শিল্পী এই সমাপনী আয়োজনে অংশ নেন, যা পুরো আসরের সমাপ্তি উদযাপনকে বর্ণাঢ্য করে তোলে।

আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, এবারের হাফটাইম বিরতি ছিল স্বাভাবিকের চেয়ে অনেক বেশি দীর্ঘ। মূল পরিবেশনার পাশাপাশি মঞ্চ স্থাপন ও অপসারণের জন্য এই বাড়তি সময় রাখা হয়েছিল। ম্যাচ শুরুর আগে থেকেই এই দীর্ঘ বিরতি নিয়ে বিভিন্ন মহলে নানা আলোচনা-সমালোচনা চলছিল।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের লাইভ প্রতিবেদনে হাফটাইম শো নিয়ে দর্শকদের মিশ্র প্রতিক্রিয়ার কথা উঠে এসেছে। দীর্ঘ বিরতির সমালোচনা করে অনেকে বলেছেন, তারা লম্বা বিনোদনী আয়োজনের চেয়ে খেলার ধারাবাহিকতা বজায় থাকাকেই বেশি গুরুত্ব দিয়েছিলেন। তবে অনেক দর্শক পুরো আয়োজনকে ইতিবাচকভাবে নিয়েছেন এবং তারকাখচিত এই পরিবেশনাটি বেশ উপভোগ করেছেন।

জনপ্রিয় সংবাদ

ভূমি অফিসে স্বচ্ছতা আনতে বায়োমেট্রিক হাজিরা চালুর নির্দেশ

বিশ্বকাপ ফাইনালের বিরতিতে শাকিরার জমকালো পরিবেশনায় মাতোয়ারা মেটলাইফ স্টেডিয়াম

প্রকাশিত হয়েছে: ০২:৩৩:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬