লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সমঝোতা ছাড়া দেশে ফিরে আত্মসমর্পণের সুযোগ নেই শেখ হাসিনার

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা চাইলেই দেশে ফিরে আত্মসমর্পণ করতে পারবেন না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম জানিয়েছেন, বাংলাদেশ ও ভারত সরকারের মধ্যে পারস্পরিক সমঝোতা ছাড়া তার দেশে আসার কোনো সুযোগ নেই। রোববার ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, শেখ হাসিনা বর্তমানে ভারত সরকারের নিয়ন্ত্রণে নির্বাসিত অবস্থায় রয়েছেন। তিনি সাধারণ নাগরিকের মতো ইচ্ছা করলেই বাংলাদেশে ফিরতে পারবেন না। তাকে দেশে আসতে হলে বাংলাদেশ ও ভারত সরকারের কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ার মাধ্যমেই আসতে হবে। তিনি আরও স্পষ্ট করেন যে, দেশে পা রাখামাত্রই তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে।

এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর জানান, ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাকাণ্ডের মামলার তদন্ত সম্পন্ন হয়েছে। আগামী ২১ জুলাই এই মামলার তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে।

পাশাপাশি ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানকালীন সময়ে সংঘটিত নৃশংসতা ও মানবতাবিরোধী অপরাধের ঘটনাসহ ট্রাইব্যুনালে চলমান প্রধান ১০টি মামলার তদন্তও এখন শেষ পর্যায়ে রয়েছে। খুব শিগগিরই এসব মামলার তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জনপ্রিয় সংবাদ

গ্যাস সরবরাহ বাড়ানোর উদ্যোগ, আদানির ইউনিট চালু হলেও কমেনি লোডশেডিং

সমঝোতা ছাড়া দেশে ফিরে আত্মসমর্পণের সুযোগ নেই শেখ হাসিনার

প্রকাশিত হয়েছে: ১১:০১:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬