লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে নারীসহ পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে শেরপুর পৌরসভার নবীনগর নয়াপাড়া এলাকায় পাসপোর্ট অফিসের তৃতীয় তলায় অবস্থিত তার সরকারি বাসভবন থেকে তাদের আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে ওই পাসপোর্ট অফিসের তৃতীয় তলায় সহকারী পরিচালকের বাসভবনে এক অপরিচিত নারীকে প্রবেশ করতে দেখেন স্থানীয়রা। গভীর রাত পর্যন্ত ওই নারী ও সহকারী পরিচালককে সেখানে অবস্থান করতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। এরপর তারা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে শেরপুর সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং সহকারী পরিচালক মো. রুস্তম আলী ও ওই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যায়। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি সোহেল রানা জানান, নিরাপত্তার স্বার্থে এবং ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য তাদের থানায় আনা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃত ওই নারী কুষ্টিয়া জেলার মিরপুর এলাকার বাসিন্দা এবং তিনি সহকারী পরিচালক রুস্তম আলীর দূর-সম্পর্কের শালী। তার নাম ওজিলা বলে প্রাথমিকভাবে জানা গেছে। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য জিজ্ঞাসাবাদ শেষেই জানা যাবে।

জনপ্রিয় সংবাদ

এলপিজির দাম সমন্বয়ে সরকার বাধ্য হয়েছে: জাহেদ উর রহমান

শেরপুরে নারীসহ পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আটক

প্রকাশিত হয়েছে: ০৫:১৫:১১ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬