লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পূজায় স্কুল-কলেজে আসছে টানা ১০ থেকে ১৬ দিনের ছুটি

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দীর্ঘ ছুটির আমেজ তৈরি হচ্ছে। সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের নির্ধারিত ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি এবং লক্ষ্মীপূজার ছুটি যুক্ত হয়ে শিক্ষার্থীরা টানা ১০ দিন ছুটি কাটানোর সুযোগ পেতে যাচ্ছেন। অন্যদিকে, কলেজগুলোতে এই ছুটির মেয়াদ আরও দীর্ঘ হয়ে ১৬ দিনে ঠেকতে পারে।

২০২৬ সালের সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের বর্ষপঞ্জি ও ছুটির তালিকা পর্যালোচনা করে দেখা গেছে, দুর্গাপূজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারিত রয়েছে। এই ছুটির ঠিক আগে ১৬ ও ১৭ অক্টোবর যথাক্রমে শুক্র ও শনিবার এবং ছুটির শেষে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি রয়েছে।

এর পরদিনই অর্থাৎ ২৫ অক্টোবর রোববার লক্ষ্মীপূজার নির্ধারিত ছুটি থাকায় সব মিলিয়ে ১৬ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত টানা ১০ দিনের একটি দীর্ঘ ছুটির সুযোগ তৈরি হচ্ছে। তবে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব একাডেমিক ক্যালেন্ডার এবং কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর ভিত্তি করে এই ছুটির সময়সূচিতে কিছুটা পরিবর্তন আসতে পারে।

এদিকে কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ছুটির পরিধি আরও বড়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কলেজ-৪ শাখার বিজ্ঞপ্তি অনুযায়ী, দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে কলেজে ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ১০ দিনের ছুটি নির্ধারিত রয়েছে। এই নির্ধারিত ছুটির হিসাবের মধ্যে থাকা সাপ্তাহিক ছুটিগুলো অন্তর্ভুক্ত নয়।

ফলে কলেজের ছুটির সঙ্গে আগের ১৬ ও ১৭ অক্টোবরের সাপ্তাহিক ছুটি এবং পরের ৩০ ও ৩১ অক্টোবরের সাপ্তাহিক ছুটি যুক্ত হলে কলেজপড়ুয়ারা টানা ১৬ দিনের একটি বড় বিরতি পাওয়ার সুযোগ পাবেন। অর্থাৎ, মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্তরে টানা ১০ দিন এবং কলেজগুলোতে নির্ধারিত ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে প্রায় ১৬ দিনের অবকাশ যাপনের সুযোগ তৈরি হচ্ছে এবার।

জনপ্রিয় সংবাদ

৭২ শিক্ষানবিশ এএসপিকে বিভিন্ন জেলা ও পুলিশ ইউনিটে পদায়ন

পূজায় স্কুল-কলেজে আসছে টানা ১০ থেকে ১৬ দিনের ছুটি

প্রকাশিত হয়েছে: ১২:৩১:৫১ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬