লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী শ্বেতা তিওয়ারী

বলিউড অভিনেত্রী শ্বেতা তিওয়ারী বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি রয়েছেন। জানা গেছে, তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই তার ভক্ত ও অনুরাগীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করছেন।

কসৌটি জিন্দেগি কি খ্যাত এই অভিনেত্রী গত কয়েকদিন ধরেই বিভিন্ন কারণে আলোচনায় ছিলেন। ব্যক্তিগত জীবন এবং সাবেক স্বামী রাজা চৌধুরীর বিভিন্ন মন্তব্যের জেরে তিনি নিয়মিত শিরোনামে উঠে আসছিলেন। বৃহস্পতিবার থেকে প্রাইম ভিডিওতে শুরু হওয়া রিয়্যালিটি শো দ্য ট্রেইটর্স-এর দ্বিতীয় সিজনেও তিনি একজন প্রতিযোগী হিসেবে রয়েছেন। করণ জোহরের সঞ্চালনায় এই শো-তে ২১ জন প্রতিযোগীর মধ্যে শ্বেতার অংশগ্রহণ নিয়ে শুরু থেকেই ভক্তদের মনে সংশয় ছিল।

অনুষ্ঠানটির একটি প্রচারমূলক ভিডিওতে শ্বেতা তিওয়ারীকে তার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে দেখা গেছে। সেখানে তিনি দাবি করেন যে, তিনি অনায়াসেই তার স্বামীর প্রতারণা ধরে ফেলেছিলেন। তার এই মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দেয়। এর কয়েকদিন আগেই তার সাবেক স্বামী রাজা চৌধুরী এক সাক্ষাৎকারে শ্বেতার বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। রাজা দাবি করেন, তাদের দাম্পত্য জীবনে থাকাকালীন শ্বেতার একাধিক সম্পর্ক ছিল এবং অভিনেতা সিজান খানের সঙ্গেও তার সম্পর্ক ছিল বলে তিনি অভিযোগ করেন। রাজা জানিয়েছেন, এত বছর তিনি এসব বিষয়ে নীরব থাকলেও বারবার তাকেই নানা অভিযোগের মুখোমুখি হতে হয়েছে।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর জাপান সফরে ৪ সমঝোতা স্মারক ও চুক্তি সই

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী শ্বেতা তিওয়ারী

প্রকাশিত হয়েছে: ০১:০৫:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬